‘এটা আমাদেরই গল্প’র শেষ পর্ব দেখানো হবে দেড় ঘণ্টা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম

দর্শকদের আবেগে ভাসিয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। এবার পারিবারিক গল্পের তুমুল জনপ্রিয় এই নাটকের ইতি টানছেন নির্মাতা।

মূলত পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করেন রাজ। যেখানে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। এখন পর্যন্ত নাটকটির ৪৬টি পর্ব প্রচার হয়েছে। 

মোট ৫২ পর্বে শেষ হতে যাচ্ছে ধারাবাহিকটি। নির্মাতা রাজ জানিয়েছেন, শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট। দর্শকদের অনুরোধ ছিল সময় আরও বাড়ানোর। তবে টেলিভিশন সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা ও স্পন্সর সংশ্লিষ্ট সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি।

এটা আমাদেরই গল্প’র জুটি খায়রুল বাসার ও কেয়া পায়েল। ছবি: নির্মাতার সৌজন্যে

তবে নির্মাতা জানান, দর্শকদের যে আক্ষেপ ছিল, সেটি মেগা এপিসোডের মাধ্যমে পূরণ করার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্বে দেড় ঘণ্টার বেশি সময় ধরে গল্পের সমাপ্তি দেখানো হবে।

নাটকে ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং সামির চরিত্রে খায়রুল বাসার। মেহরী চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। সায়রা চরিত্রে রয়েছেন সুনেরাহ বিনতে কামাল। ধারাবাহিকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ইসরাত। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।

গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার শুরু হয় ‘এটা আমাদেরই গল্প’। টেলিভিশন সম্প্রচারের পাশাপাশি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রতিটি পর্ব প্রকাশিত হয়। দুই মাধ্যমেই নাটকটি দর্শকপ্রিয়তা লাভ করে।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নারী মরদেহের ময়নাতদন্তে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আগামী ২১ জুলাইয়ের পর যেকোনো সময় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর