নজরুলজয়ন্তীতে ৩ দিনের বর্ণাঢ্য আয়োজন

আপডেট : ২১ মে ২০২৬, ০৬:১৪ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী, অর্থাৎ নজরুলজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ৮-১০ জ্যৈষ্ঠ, অর্থাৎ ২২-২৪ মে প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘দ্রোহের কবি, প্রাণের কবি’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হবে।

২২ মে বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক, কবি ও লেখক হাসান হাফিজ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নজরুল সাধক ও গবেষক ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হবে। 

দ্বিতীয় দিন ২৩ মে বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন। সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. কে. এম. আবদুল্লাহ খান। স্বাগত বক্তব্য প্রদান করবেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলসংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হবে। 

সমাপনী দিন ২৪ মে বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। এদিন বিদ্রোহী কবি কাজী নজরুলের রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।  

এ ছাড়াও সারাদেশের জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় কবির স্মরণে আলোচনা এবং তাঁর সৃষ্টিকর্ম নিয়ে নানা অনুষ্ঠান পরিবেশিত হবে। প্রতিটি আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকবে।

চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি কুড়িয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তিনি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।...
শাহরুখ খানের জন্মদিনে বাদশার একঝলক পাওয়ার জন্য শনিবার রাত থেকেই তাঁর বাংলো মান্নতের সামনে ভিড় করেছিলেন ভক্তরা। কিন্তু বহু বছরের রীতি ভেঙে এই বছর তিনি ভক্তদের দর্শন দেননি। পরে নিজেই সোশ্যাল...
স্বপ্নের নগরী বলিউড। রাজা সেখানে একজনই, তিনি শাহরুখ খান। আজ এই সুপারস্টারের ৬০তম জন্মবার্ষিকী। ধারণা করা যাচ্ছে, প্রিয় তারকার বিশেষ দিনটি নানা চমকে উদযাপন করবেন তাঁর ভক্তরা। পাশাপাশি ভক্তদেরও চমকে...
অনেকদিন ধরেই দৃষ্টির অগোচরে নন্দিত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। সিনেমা কিংবা কোনো আয়োজনে সরাসরি কোথাও তাঁকে দেখা যায়নি। সর্বশেষ চলতি বছর ফেব্রুয়ারিতে এক ঘটনার প্রেক্ষিতে প্রকাশ্যে এসেছিলেন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর