দেখলাম কেউই আর আমার না: পপি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

অনেকদিন ধরেই দৃষ্টির অগোচরে নন্দিত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। সিনেমা কিংবা কোনো আয়োজনে সরাসরি কোথাও তাঁকে দেখা যায়নি। সর্বশেষ চলতি বছর ফেব্রুয়ারিতে এক ঘটনার প্রেক্ষিতে প্রকাশ্যে এসেছিলেন তিনি। কারণ তাঁর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা করছেন—পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ উঠেছিল। এই অভিযোগ খণ্ডাতেই মূলত আড়াল ভেঙে সামনে এসেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, স্বামী-সন্তান নিয়ে আনন্দেই কাটছে তাঁর সংসারজীবন। 

আজ ১০ সেপ্টেম্বর ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনেই কাটাচ্ছেন তিনি। পপি বলেন, ‘যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি, তখন জন্মদিন ছিল উৎসবের মতো। দিনভর মানুষ আসত, ভক্তরা ফোন দিতেন, কেউ কেউ বাসায় কেক-ফুল পাঠাতেন। কখনও শুটিং সেটেই জন্মদিন উদযাপন করেছি। আমার ফ্যান ক্লাবগুলোও দেশজুড়ে নানা আয়োজন করত। আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। কিছু এতিমখানায় কোরআন খতম ও খাবারের আয়োজন করা হয়েছে।’ 

এদিকে, বিশেষ এই দিনে জীবনের উপলব্ধিও শেয়ার করেছেন পপি। গণমাধ্যমে তিনি বলেন, ‘জীবনের এই পর্যায়ে এসে শুধু এতটুকু বলতে চাই—আমার জীবন থেকে নেওয়া এই উপলব্ধি। পরিবারের জন্য সবাই দায়িত্ব পালন করবেন, কিন্তু নিজের পায়ের তলার মাটি শক্ত না করে, নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে পরিবারের জন্য পুরো নিবেদিত হয়ে কিছু করবেন না। কারণ পরবর্তীতে যেন কেউ আঙুল তুলে কথা না বলতে পারে। যেহেতু সমাজে, চলচ্চিত্রে আমার একটি অবস্থান আছে। তাই আমার ভক্ত, দর্শকদের আগামী দিনের ভালোর জন্যই কথাগুলো বললাম। কারণ একজন মানুষের দেওয়া উপদেশ বা নির্দেশনায় মানুষের জীবন বদলে যায়।’

পপি। ছবি: সংগৃহীত

যোগ করে তিনি বলেন, ‘একটা সময় আমি মনে করতাম পরিবারের সবাই আমার। পরে সবাই যাঁর যাঁর মতো প্রতিষ্ঠিত হয়ে যাবার পর দেখলাম কেউই আর আমার না। আমাকে কঠিন আঘাত দিয়ে, সমাজের কাছে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে শূন্য করে দিয়ে গেছে আমার মা-বোনেরা। আমি আমার ইন্ডাস্ট্রির মানুষকে সেই সময়টাতে পাশে পেয়েছি। নায়িকা পপিকে নয়, ব্যক্তি পপিকে উপলব্ধি করে তাঁরা পাশে দাঁড়িয়েছিল। আমি সত্যিই কৃতজ্ঞ আমার চলচ্চিত্র পরিবারের কাছে।’

বর্তমান সংসারজীবন নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার স্বামী আদনান প্রসঙ্গে বলব, ও আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। আমাকে আগলে রেখেছে, আমাকে সাহস দিয়েছে, আমাকে সাপোর্ট করেছে। শেষ কথা শুধু এটুকুই বলব, কেউ কেউ আমার মায়ের কথা শুনে বিভ্রান্তিতে পড়ে নিজেদের চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য মিথ্যা সংবাদ প্রচার করেছেন বা করছেন—এটা উচিত নয়। সত্য প্রকাশে আপসহীন থাকতে হয়।’

প্রসঙ্গত, ১৯৯৭ সালে নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক করেন পপি। এতে তিনি চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে জুটি বেঁধেছিলেন। সেই অভিষেক সিনেমার মধ্যদিয়েই দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন এই অভিনেত্রী।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর