ফ্ল্যাট আত্মসাতকাণ্ডে গোয়েন্দাদের জেরার মুখে নুসরাত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৩ পিএম

ফ্ল্যাট দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে মাসখানেক ধরেই আলোচনায় টলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। এবার এ মামলায় তাকে তলব করল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিনেত্রীকে আগামী মঙ্গলবার বলা হয়েছে হাজিরা দিতে। সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায়, নুসরাতের সঙ্গে ওই সংস্থার পরিচালক রাকেশ সিংকেও তলব করেছে ইডি। তাকেও হাজিরা দিতে হবে মঙ্গলবার।

নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪-১৫ সালে ৪০০'র বেশি প্রবীণ নাগরিক একটি সংস্থায় অর্থ জমা দেন। প্রত্যেকের কাছ নেওয়া হয় সাড়ে ৫ লাখ টাকা করে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই অর্থের বিনিময়ে তারা এক হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট পাবেন। কিন্তু তারা না পেয়েছেন কোনো ফ্ল্যাট, না ফেরত পেয়েছেন টাকা। নুসরাত ওই সংস্থার অন্যতম পরিচালক বলে দাবি করেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

আগামী মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে নুসরাতকে। ছবি: ফেসবুক/নুসরাত জাহানএই নেতার অভিযোগ, বিষয়টি সুরাহার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তারা। কিন্তু তাতে লাভ হয়নি। নুসরাতের বিরুদ্ধে মামলা করা হয়েছিল আদালতেও। কিন্তু আদালতে সমন জারি হলেও হাজিরা দেননি অভিনেত্রী। তাই শেষে প্রতারিতদের নিয়ে ইডি দপ্তরে অভিযোগ জানান তিনি। এদিকে, বিধায়ক শুভেন্দু অধিকারী দাবি করেন, প্রতারণার টাকা দিয়ে পাম অ্যাভিনিউতে ফ্ল্যাট কিনেছেন নুসরাত।

অভিযোগ প্রকাশ্যে আসার পর একটি সংবাদ সম্মেলন করেছিলেন অভিনেত্রী। সেখানে তিনি যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন, সংশ্লিষ্ট সংস্থাটির কাছ থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন তিনি। এমনকি সেই ঋণ সুদসহ ফিরিয়েও দিয়েছেন। ওই সংস্থার সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই। তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন।

তবে সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের সব প্রশ্নের জবাব দেননি নুসরাত। পরে গণমাধ্যমে ওই সংস্থার পরিচালক রাকেশ জানান, নুসরাত তাদের সংস্থা থেকে কোনো ঋণ নেননি। নুসরাতের বক্তব্য শুনে তিনি স্তম্ভিত!

প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
রাজনীতিতে পা রেখেই তামিলনাড়ুতে বাজিমাত করলেন সুপারস্টার থালাপতি বিজয়। মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি। সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে তাঁর দল...
কয়েক মাস ধরেই থালাপতি বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়েছেন এই তারকা রাজনীতিবিদ। ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, এখন...
দক্ষিণ ভারতীয় সিনেদুনিয়ার সুপরিচিত এক নাম থালাপতি বিজয়। মাত্র ৬৯টি ছবিতে অভিনয় করেই তিনি তামিল সুপারস্টারদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি গান গাওয়ার প্রতিও তাঁর অনুরাগ...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর