মা হচ্ছেন ঋতাভরী?

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সবাইকে চমকে দিলেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।  হঠাৎ তাঁর পোস্ট, মা হতে চলেছেন নায়িকা। ফেসবুকে তিনি লেখেন, ‘আমি ও আমার স্বামী যৌথ ভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে চলেছি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা একান্ত কাম্য।’

 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪১ পিএম

অভিনেত্রীর এই পোস্ট প্রকাশ্যে আসার পর চিন্তায় টলিউড পাড়া। কারণ স্বামী তো দূর, প্রেমিকের কথাও কেউ জানতে পারেনি এর আগে। অনেক বলছেন হয়তো কোনো ‘গল্পের প্রয়োজনেই’ এমন পোস্ট!

কিছুদিন আগে বিবাহবিচ্ছেদের পর অবিবাহিত নুসরাত জাহানের মা হওয়ার খবর প্রকাশ্যে এসছিল। পরে জানা যায়, অভিনেতা যশের স্ত্রী তিনি। ঠিক একই কায়দায় এবার ঘটনা জানালেন ঋতাভরী। স্বামীর নামটি প্রকাশ করেননি।

অন্যদিকে, এ বছরই বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে অনেকটা একই রকম উত্তেজনা ছড়িয়েছিল। পরে অবশ্য জানা যায়, তিনি তাঁর প্রেমিককে গোপনে বিয়েও করে নিয়েছিলেন সন্তানের জন্মের আগেই।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের মতে, চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন ঋতাভরী। সেই সম্পর্ক আদৌ আছেন কি না, তা নিয়েও প্রশ্ন আছে সকলের মনে। 

এরই মধ্যে অনেকের জল্পনা, নায়িকার এই পোস্ট কোনও ছবির প্রচার হতেই পারে! যদিও সে সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ অভিনেত্রী। ‘ফাটাফাটি’ মুক্তির পর পরিচালক মীর ফলকের নতুন সিরিজের মাধ্যমে ওটিটিতে হাতেখড়ি হতে চলেছে ঋতাভরীর। 

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর