নৌকায় চড়ে পরিণীতিকে বিয়ে করবেন রাঘব

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২০ পিএম

গত ১৩ মে দিল্লিতে বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। এবার তাঁদের বিয়ের পিঁড়িতে বসার পালা। আগামী ২৪ সেপ্টেম্বর রাজস্থানে উদয়পুরের দ্য লীলা প্যালেসে বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন বলিউডের এই যুগল। এরইমধ্যে দিল্লিতে সেজে উঠেছে রাঘবের বাসভবন। অন্যদিকে, আলোয় ঝলমল করছে মুম্বাইয়ে পরিণীতির বাড়িও। বরযাত্রী আসবে নৌপথে, নৌকায় চড়ে আসবেন রাঘব।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বড় বোন প্রিয়াঙ্কা চোপড়ার মতো মরুশহর রাজস্থানেই সাতপাকে ঘুরবেন পরিণীতিও। তবে এর আগে দিল্লিতেও রয়েছে বিয়ের একগুচ্ছ আনুষ্ঠানিকতা। শোনা যাচ্ছে, দিল্লিতে একটি ক্রিকেট ম্যাচ হয়েছে চোপড়া ও চাড্ডা পরিবারের মধ্যে। সেই ক্রিকেট ম্যাচের পরেই কীর্তন সম্পন্ন হয়েছে। সমাজমাধ্যমের পাতায় ইতোমধ্যে ভেসে বেড়াচ্ছে সেসব ছবি। তারপর রাঘবের বাড়িতে বসেছে সুফি গানের আসর। সেখানে দেখা মিলেছে প্রিয়ঙ্কার মা মধু চোপড়ার।

রাঘব-পরিণীতির বিয়ে উপলক্ষে লীলা প্যালেসে জাঁকজমকপূর্ণ আয়োজনের আভাস পাওয়া যাচ্ছে। ২৩ সেপ্টেম্বর ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে দুপুর থেকে শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। তারপর থাকছে নব্বই দশকের আদলে একটি থিম পার্টি। ২৪ সেপ্টেম্বর রাঘবের ‘সেহরাবন্দি’র মাধ্যমে শুরু হবে বিয়ের অনুষ্ঠান।

এদিকে, ২৩ সেপ্টেম্বর ভারতের মাটিতে পা রাখবেন প্রিয়াঙ্কা চোপড়া। বোনের বিয়ের জন্য সোজা উদয়পুরেই পৌঁছে যাবেন তিনি। এরপর বিয়ের সব অনুষ্ঠানেই দেখা যাবে তাঁকে। সঙ্গে নিয়ে আসবেন মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকেও। তবে ‘জোনাস ব্রাদার্স’-এর অনুষ্ঠান ছেড়ে নিক আদৌ আসতে পারবেন কি-না শ্যালিকার বিয়েতে, তা নিয়ে এখনও জল্পনা রয়েছে।

শোনা যাচ্ছে, রাঘব ও পরিণীতির বিয়ের জন্য সেজেছে একাধিক বিলাসবহুল হোটেল। হোটেল লেক প্যালেস তার মধ্যে অন্যতম। ওই হোটেল থেকেই নাকি নৌপথে বরযাত্রী যাবে লীলা প্যালেসে। নৌকায় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসবেন রাঘব। দুপুর সাড়ে ৩টার মধ্যে মালাবদল করবেন পরিণীতি ও রাঘব। তারপরেই সাতপাকে ঘুরবেন তাঁরা। ‘আ পার্ল হোয়াইট ওয়েডিং’-এর মাধ্যমে চার হাত এক হবে এই যুগলের। বিয়ের দিনই সন্ধ্যায় লীলা প্যালেসে অনুষ্ঠিত হবে নবদম্পতির রিসেপশনও।

সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা গেছে, দুই পাঞ্জাবি পরিবারের এই মিলনোৎসবে স্থানীয় খাবার ছাড়াও থাকছে রাজস্থানি থালির আয়োজন। বিয়ের মণ্ডপসজ্জার জন্য কলকাতা ও দিল্লি থেকে যাচ্ছে বিশেষ ফুল।

প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
‘হ্যালো... কয়েকজনের কাছ থেকে শুনেছি, আমাদের দেখা করা উচিত। আমিও তাদের সঙ্গে একমত।” একটি সাধারণ বার্তা থেকেই শুরু হয়েছিল বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর