জয়া আহসানের ছবি শেয়ার করলেন অমিতাভ বচ্চন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম

জয়া আহসান অভিনীত ছবি ‘দশম অবতার’  পাওয়া গেল অমিতাভ বচ্চনের এক্সের (টুইটার) দেয়ালে। স্বয়ং বলিউড শাহেনশাহ এটি শেয়ার করেছেন। 

তবে কারণটা সরাসরি জয়া আহসান না হলেও বিগ-বির প্রোফাইলে এখন শোভা পাচ্ছে সিনেমাটির ট্রেলার। মূলত কলকাতার খ্যাতিমান অভিনেতা প্রসেনজিতের সঙ্গে বেশ ভালো সম্পর্ক অমিতাভের।
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চই হোক বা অন্য কোনও অনুষ্ঠান, অমিতাভ শহরে এলে প্রসেনজিৎ চেষ্টা করেন তাঁর সঙ্গে দেখা করার। এর আগেও প্রসেনজিতের সিনেমা নিয়ে এভাবেই শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। 

এভাবেই প্রসেনজিৎ-জয়া অভিনীত ছবিটি নিয়ে দু’চার কথাও লিখেছেন শাহেনশাহ। তার ভাষ্য, ‘বুম্বা বরাবরের মতোই তোমার জন্য শুভকামনা। এবারের পূজায় ছবিটি আসছে। এটি পরিচালনা করছেন সৃজিত মুখার্জি।’ 

গত ৬ সেপ্টেম্বর ‘দশম অবতার’ -এর সব চরিত্রদের ফার্স্টলুক প্রকাশ্যে এনেছেন সৃজিত মুখোপাধ্যায়। টুকরো কোলাজে তুখোড় লুকে ধরা দেন যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্যরা। সেই ঝলক দেখেই উচ্ছ্বসিত অনুরাগীরা বড়পর্দার চমকের জন্য মুখিয়ে রয়েছেন।

প্রসঙ্গত, ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দশম অবতার’। এই ছবিতে আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের থাকার কথা ছিল। কিন্তু তিনি অন্তঃসত্ত্বা হওয়ার এটি করতে পারছেন না। সেখানে যুক্ত হয়েছেন জয়া।

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর