জন্মদিনে ছোটবেলার স্মৃতিতে ফিরে গেলেন রঞ্জিত মল্লিক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৪ পিএম

টলিউডের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের আজ জন্মদিন। ৮০ বছরে পা রাখলেন তিনি। বিশেষ দিনের গল্প বলতে গিয়ে নতুনভাবে ধরা দিলেন ‘ইন্টারভিউ’খ্যাত এই তারকা।

বর্তমানে কীভাবে কাটে তাঁর জন্মদিন? এমন প্রশ্নে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভকে রঞ্জিত মল্লিক বলেন, ‘ছোটবেলায় বাড়িতেই এতজন ছিলেন যে বাইরে থেকে আর আলাদা করে মানুষ আসার প্রয়োজন হত না। ভাই-বোন মিলিয়ে যেন একটা উৎসব। তখন থেকে এখন... জন্মদিনে যে বিষয়টা নিয়মিত রয়েছে সেটা হল পায়েস। ছোটবেলায় মা বানিয়ে দিতেন পায়েস। এখনও প্রত্যেক বছর জন্মদিনে পায়েসটা মাস্ট।’

সময়ের বদল হয়েছে। পাল্টেছে জীবনধারা। এই সময়ে এসে জন্মদিনে অভিনেতার সঙ্গী কারা? রঞ্জিত মল্লিক বলেন, ‘এই বয়সে আর কীসের উদযাপন। তবে পরিবারের সবাই বাড়িতে আসে। কোয়েল, রানে আর আমার গুরু। কোয়েলের ছেলে কবীরকে গুরু বলে ডাকি আমি। সে-ও আমায় গুরু বলে। জন্মদিনে এখন কেক আসে প্রত্যেক বছর। আর সেই কেকের ওপর সবচাইতে আগ্রহ গুরুর। ওর সঙ্গে কেক কটা, গল্পগুজবে কেটে যায় সময়। বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আর জন্মদিন যেখানেই উদযাপন হোক না কেন... পায়েসটা থাকবেই।’

ইন্টারভিউ সিনেমার দৃশ্যে রঞ্জিত মল্লিক। ছবি: সংগৃহীত প্রসঙ্গত, ১৯৪৪ সালের এই দিনে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন রঞ্জিত মল্লিক। ভবানীপুরের মল্লিক বাড়িতে তাঁর জন্ম। কলকাতায় এই বাড়ি দুর্গাপূজার জন্য বিখ্যাত। বাড়ির দুর্গাপূজাতেই কবিগানের লড়াইয়ে প্রথম অভিনয় করেন তিনি। এরপর রূপালি পর্দায় অভিষিক্ত হন কিংবদন্তি নির্মাতা মৃণাল সেন পরিচালিত ‘ইন্টারভিউ’ সিনেমা দিয়ে। ক্যারিয়ারে পেয়েছেন মৃণাল থেকে শুরু করে সত্যজিৎ রায়, উত্তম কুমারের মতো কিংবদন্তিদের সংস্পর্শ।

এদিকে, ২০২০ সালে অভিনয় ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ হয়েছে রঞ্জিত মল্লিকের। তবে এখনও তিনি ইন্ডাস্ট্রির ‘নবাব’। সামনেই মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন ছবি, নাম ‘তারকার মৃত্যু’।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর