বাংলা ছবি করতে চান সালমান

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:০১ পিএম

গতকাল মঙ্গলবার পর্দা উঠেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী দিনেই সেখানে দ্যুতি ছড়িয়েছেন টলিউড-বলিউডের জনপ্রিয় তারকারা। ‘শো স্টেপার’ হিসেবে উৎসবে হাজির হয়েছিলেন বলিউড ভাইজান সালমান খান ৷ 

শুরু থেকেই বলিউডের ‘টাইগার’কে নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। মঞ্চে তাঁর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন টলিউড অভিনেতা দেব। উপস্থাপিকা জুন মালিয়ার অনুরোধে চলচ্চিত্র উৎসবের থিম সংয়ে মঞ্চে কোমর দোলাতেও দেখা যায় ‘দাবাং’ তারকাকে। নাচের তালে যোগ দেওয়ার জন্য তিনি ডেকে নেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট ও অন্যান্য তারকাদের। 

এরপর বক্তব্য রাখতে যখন মঞ্চে ওঠেন সালমান, তখন তাঁর জন্য গলা ফাটিয়ে উচ্চস্বরে অভিবাদন জানান দর্শকরা। আর তা শুনে শুরুতেই অভিনেতা বলেন, ‘আপনারা আরও জোরে চিৎকার করুন। যাতে আমি কিছু বলতে না পারি। কারণ আমি যা যা বলব বলে ভেবেছিলাম, আমার আগে যাঁরা এলেন সবাই তা বলে দিয়েছেন।’

তবে দর্শকরা এত সহজে ভাইজানকে ছাড়ার পাত্র নন। একবার যখন তাঁরা তাঁকে কাছে পেয়েছেন, তখন তাঁর মুখ থেকে দু-চার কথা শুনতে চাইবেন সেটাই স্বাভাবিক। দর্শকদের আবদার রেখে সালমান বলে উঠলেন, ‘কেমন আছো?’ এরপর বক্তব্যে বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কলকাতা তথা বাংলার অবদানের কথা তুলে ধরেন ভাইজান। তিনি মনে করিয়ে দেন সত্যজিৎ রায়, মৃণাল সেনসহ কিংবদন্তি নির্মাতা ও অভিনয়শিল্পীদের কথা। আর তারপরই বাংলায় কাজ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। সালমানের কথায়, ‘আপনাদের অবদান হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর। কাজেই আমরা আপনাদের প্রতি উদার ছিলাম। এবার আপনারা আমাদের প্রতি উদার হন। এখানে কাজ করার সুযোগ দিন।’

এ ছাড়াও তিনি বলেন, ‘আগেরবার একটা কনসার্টে এখানে এসেছিলাম। পুরো কলকাতা সেখানে এসেছিল। এখানে যখন আসি দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়)  বললেন, তোমার চলচ্চিত্র উৎসবে আসা উচিত। আর আপনারা তো জানেন, একবার যো ম্যায়নে কমিটমেন্ট করদি তো ম্যায় খুদকি ভি নহি শুনতা। 

শেষ কথাটি সালমানের ‘ওয়ান্টেড’ ছবির সংলাপ। এর অর্থ—‘একবার যখন ওয়াদা করে ফেলি, তখন আমি নিজের কথাও শুনি না।’

প্রসঙ্গত, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে আগামী ১২ ডিসেম্বর। বিশেষ আয়োজনে থাকছে প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেনের সিনেমা। মৃণালের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর পরিচালিত বেশ কিছু সিনেমা দেখানো হবে উৎসবে। এ ছাড়াও দেব আনন্দ, মুকেশ ও শৈলেন্দ্রের সিনেমাও প্রদর্শিত হবে।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর