টলিউড অভিষেকেই পুরস্কৃত ফারিণ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১০:৫৯ এএম

কলকাতায় অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সিনেমার সমাবর্তন’। এতে সেরা সম্ভাবনাময় অভিনেত্রীর পুরস্কার পেলেন বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গত বছর অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ চলচ্চিত্র দিয়ে টলিউডে অভিষেক হয়েছিল তাঁর।

রোববার (১৪ জানুয়ারি) অনুষ্ঠানে হাজির না থাকলেও আয়োজকদের প্রতি ফেসবুকে কৃতজ্ঞতা জানিয়েছেন ফারিণ। আর তাঁর হয়ে পুরস্কারটি গ্রহণ করেছিলেন নির্মাতা অতনু ঘোষ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিণ লিখেছেন, ‌‘আমার প্রথম সিনেমা আরও এক পৃথিবীর জন্য ২০২৩ সালের সেরা সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে আমাকে সম্মানিত করায় ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। আমি সত্যিই সেখানে থাকতে চেয়েছিলাম, তবে অতনু দা আমার হয়ে পুরস্কারটি গ্রহণ করেছেন, এর চেয়ে আনন্দের আর কিছু নেই। আমার ওপর আস্থা রাখার জন্য অতনু দাকে ধন্যবাদ। ছবিটিতে আমাকে কাস্ট করার জন্য ইস্কায় মুভিজকে ধন্যবাদ। এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞতা জানাই।’

ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন ফারিণ

প্রসঙ্গত, এ আসরে ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান। তবে পুরস্কার পাননি তিনি, এই বিভাগে পুরস্কৃত হয়েছেন মমতা শঙ্কর। ‘পালান’ ছবির জন্য এই সম্মাননা পেলেন অভিনেত্রী। তবে গত বছর এ আয়োজনে ‘বিনিসুতোয়’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান।

এদিকে, আসন্ন ফজর চলচ্চিত্র উৎসবের ইস্টার্ন ভিসতা কমপিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে ফারিণের চলচ্চিত্র ‘ফাতিমা’। এটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর