কলকাতায় গেলেন না অপূর্ব

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ পিএম

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এদেশে বহু নাটকে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ কাজ করলেন ওপার বাংলার সিনেমা ‌‌‘চালচিত্র’-এ। প্রতিম ডি গুপ্তের এ ছবির মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করলেন অভিনেতা।

২০ ডিসেম্বর অর্থাৎ আজই মুক্তি পেয়েছে ছবিটি। কথা ছিল, মুক্তির দিন কলকাতায় যাবেন অপূর্ব। কিন্তু নাহ, তা আর হল কই! পশ্চিমবঙ্গের গণমাধ্যমের মতে, ভারতের ভিসা পাওয়া সত্ত্বেও সেদেশে যেতে পারলেন না তিনি। 

তাদের মতে, বাংলাদেশ ভারতের সম্পর্ক তলানিতে। বর্তমান পরিস্থিতির কারণে সেদেশের বহু অভিনেতাই ওপার বাংলায় যেতে পারছেন না। এই মুহূর্তে তাঁদেরই মধ্যে একজন হলেন অপূর্ব। বিষয়টি নিয়ে তার মুঠোফোনে যোগযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

সিনেমার দৃশ্যে অপূর্ব। ছবি: ফেসবুক থেকে নেওয়া এদিকে চালচিত্র ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকতে না পারলেও ট্রেলার থেকে পোস্টার, হল লিস্ট সবই নিজের ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে চলেছেন অভিনেতা।

প্রসঙ্গত, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পরই মুক্তি পেয়েছিল চঞ্চল চৌধুরীর 'পদাতিক’ (১৫ আগস্ট)। তবে সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কাজ করলেও ছবি মুক্তির সময় সে দেশে যেতে পারেননি চঞ্চল। আর এবার অপূর্বও আসতে পারলেন না। 

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর