অপূর্বর মধ্যে ‘শাহরুখ চার্ম’ খুঁজে পেলেন পরিচালক

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম

‌‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেটা ২০১৪ সালে। এরপর দীর্ঘ বিরতি শেষে আবারও বড় পর্দায় ফিরলেন তিনি। শুক্রবার (২০ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে কলকাতায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘চালচিত্র’। সেখানে এটাই অভিনেতার প্রথম সিনেমা।

এর আগে লুক পোস্টার প্রকাশ পেলে অপূর্বকে দেখে চমকে উঠেন ভক্তরা। যেখানে ‘বড় ছেলে’কে তুলে ধরা হয়েছে একক ও অন্যরকম আবহে।

সিনেমাটির পরিচালক প্রতিম ডি গুপ্ত ভারতীয় সংবাদমাধ্যমে জানালেন, বলিউড তারকা শাহরুখ খানের কিছু গুণ অপূর্বর মধ্যে খুঁজে পেয়েছেন, যা তাঁকে মুগ্ধ করেছে।

চালচিত্র’র দৃশ্যে অপূর্ব। ছবি: সংগৃহীত

প্রতিম জানান, অপূর্বকে ‘অন্যভাবে ব্যবহারের’ কথা মাথায় রেখে চিত্রনাট্য করা হয়েছিল। তিনি বলেন, ‘আমি তাকে অতি নাটকীয়ভাবেই ব্যবহার করতে চেয়েছি। তার নাটক আমি দেখেছি। অপূর্বর মধ্যে শাহরুখ খানের মতো একটা চার্ম আছে। সেটাকে ধরার চেষ্টা করেছি।’

প্রসঙ্গত, অক্টোবরে প্রকাশিত এই সিনেমার মাত্র ৪০ সেকেন্ডের টিজারে টানটান রহস্যের আভাস পাওয়া গিয়েছিল। এতে অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর