ঋতুপর্ণার সঙ্গে নাচবেন জায়েদ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ পিএম

প্রথমবারের মতো ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে নাচবেন ঢাকাই চিত্রনায়ক জায়েদ খান। তা-ও আবার আয়োজনটি হবে নিউইয়র্কের টাইমস স্কয়ারে। দূর্গাপূজা উপলক্ষে আমেরিকা প্রবাসী হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা ম্যানহাটনের টাইমস স্কয়ারে সবচেয়ে বড় দুর্গোৎসবের আয়োজন করে থাকেন। সেখানেই একমঞ্চে পারফর্ম করবেন ঋতুপর্ণা ও জায়েদ।

জানা যায়, গত বছরের মতো এবারও থাকছে ভারত-বাংলাদেশের বাঙালিদের যৌথ আয়োজন। আগেই জানা গিয়েছিল এবারের আয়োজনে টাইমস স্কয়ারের দুর্গাপূজায় উপস্থিত থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা। এবার তাঁর সঙ্গে যুক্ত হলেন জায়েদ খান। নিউইয়র্কের টাইমস স্কয়ার পূজা আয়োজক কমিটি এটিকে ‌‘বিগ ব্রেকিং’ বলে সম্বোধন করেছে।

এ বিষয়ে নিউইয়র্ক থেকে জায়েদ খান বলেন, ‘খবরটি সত্য। প্রথমবারের মতো আমি ঋতুপর্ণার সঙ্গের মঞ্চ শেয়ার করতে যাচ্ছি। এরইমধ্যে তাঁর সঙ্গে আমার নিউইয়র্কে দেখা হয়েছে। টাইমস স্কয়ারের আয়োজক কমিটি এবারের দুর্গাপূজায় নানা মাত্রার চমক রাখছে, তাঁর মধ্যে আমার ও ঋতুপর্ণার আয়োজন একটি। আশা করি, নিউইয়র্কে বসবাসকারী দুই বাংলার মানুষেরা উপভোগ করবেন।’

এই নায়ক আরও বলেন, ‘‘খবরটি শোনার পরে অনেকেই আমাকে ফোন করছেন। অনেকেই পছন্দের গানে ঋতুপর্ণার সঙ্গে নাচ করার অনুরোধ জানাচ্ছেন। তবে সুযোগ পেলে ‘সাগরিকা’ গানের সঙ্গে নাচব।’’

প্রসঙ্গত, ২০২৪ সালে প্রথমবার টাইমস স্কয়ারে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, যা ছিল এক ঐতিহাসিক ঘটনা। এরই ধারাবাহিকতায় এবারও মহাসাড়ম্ভরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর আগামী ৪ অক্টোবর একসঙ্গে মঞ্চে উঠবেন দুই বাংলার দুই জনপ্রিয় তারকা।

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’। এবার অন্তর্জালে প্রকাশ পেয়েছে পুরো গান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত ভিডিওটি প্রকাশের পর এর...
বছর দুয়েক ধরেই আমেরিকায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তবে থেমে নেই তাঁর শৈল্পিক চাকা! সেখানে বিভিন্ন স্টেজ শোয়ে অংশগ্রহণের পাশাপাশি নতুন নতুন কাজের মাধ্যমে ভক্তদের রীতিমতো চমকে দিচ্ছেন...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর