‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’ প্রামাণ্যচিত্রের টিজার প্রকাশ্যে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পিএম

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শুধু গণহত্যা, গুম, খুন, নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনই নয়, বরং বিলিয়ন বিলিয়ন টাকা পাচারেরও নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস ‘বাংলাদেশের হারানো বিলিয়নস: চোখের সামনেই লুট’ শীর্ষক এক প্রামাণ্যচিত্রে দাবি করেছে, সাবেক প্রধানমন্ত্রীর ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে।

এবার দুর্নীতির চিত্র তুলে ধরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’। আজ সামাজিকমাধ্যম ফেসবুকে এই প্রামাণ্যচিত্রের টিজার প্রকাশ পেয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে টিজার শেয়ার করে বলা হয়, ‘‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘উন্নয়নের সরকার, বারবার দরকার’—১৬ বছরের ফ্যাসিস্ট শাসনামলে এই ধরনের স্লোগানগুলো ব্যবহার করে উন্নয়নের প্রোপাগান্ডা চালানো হয়েছিল।’’

যোগ করে আরও বলা হয়, ‘‘কেউ কেউ আবেগের আতিশয্যে গেয়েছিলেন, ‘প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, এমনকি কেয়ামতের আগপর্যন্ত শেখ হাসিনার সরকারকে চাই। এই উন্নয়নের গালগল্পের পেছনে লুকিয়ে থাকা সত্য উন্মোচন করতে নির্মাণ করা হয়েছে প্রামাণ্যচিত্র ‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’।’’

জানা যায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত প্রামাণ্যচিত্রটি শিগগিরই প্রকাশিত হবে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর