জুবিনের শেষ মুহূর্তের ভিডিও করা গায়িকা অমৃতপ্রভা গ্রেপ্তার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১২:১৬ পিএম

আসামের সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু ঘিরে তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে পুলিশের বিশেষ তদন্তকারী দল। এবার আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, জুবিনের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী এবং সহশিল্পী অমৃতপ্রভা মহন্তকে আটক করেছে তদন্তকারীরা। এর মধ্যে অমৃতপ্রভা জুবিনের শেষ মুহূর্তের ভিডিও করছিলেন। এ নিয়ে মোট চার জনকে গ্রেপ্তার করল পুলিশ।

তদন্তের শুরুতেই ধরা পড়েছিলেন শেখর জ্যোতি। তিনি ও অমৃতপ্রভা দু’জনেই ১৯ সেপ্টেম্বর ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এর প্রমোদতরীর পার্টিতে উপস্থিত ছিলেন। সেখানেই সাঁতারে নামেন জুবিন, আর তার পরেই ঘটে যায় অঘটন। তদন্তকারী দলের দাবি, অমৃতপ্রভাকে ঘটনাস্থলে জুবিনের কাছেই সাঁতার কাটতে দেখা গিয়েছে। এমনকি তিনি গোটা মুহূর্ত নিজের মোবাইল ফোনে রেকর্ডও করেছিলেন। গত ছয় দিন ধরে তাঁদের টানা জিজ্ঞাসাবাদ চলেছে।

জুবিন। এর আগে বুধবার গ্রেপ্তার করা হয়েছিল জুবিনের ঘনিষ্ঠ সহকারী সিদ্ধার্থ শর্মা এবং অনুষ্ঠান আয়োজক শ্যামকানু মহন্তকে। জানা গেছে, চার জনকেই একসঙ্গে বসিয়ে জেরা করবে তদন্ত দল।

সবচেয়ে বড় প্রশ্ন, জলে নামার সময়ে জুবিনের শরীরে কেন ছিল না লাইফ জ্যাকেট? এত বড় অবহেলার দায় আসলে কার— এই নিয়েই জেরা করা হচ্ছে সিদ্ধার্থ ও শ্যামকানুকে। এখন দেখার বিষয়, তদন্ত শেষ পর্যন্ত কোনদিকে মোড় নেয়।

ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অস্ত্রোপচার সফল হয়েছিল, চিকিৎসকেরা রেখেছিলেন নিবিড় পর্যবেক্ষণে। কিন্তু শেষ রক্ষা হলো না। কিডনি প্রতিস্থাপনের এক দিন পরই আইসিইউতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাট্যকার তানিন রহমান। বৃহস্পতিবার...
হলিউডের প্রবীণ অভিনেতা মাইক প্রেস্টন আর নেই। ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’ সিনেমায় পাপ্পাগালো চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া এই অভিনেতা গত ৮ জুন...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর