ছিনতাইকারীদের কবলে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ঋদ্ধি, গুরুতর আহত

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম

​রাজধানীতে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি। শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।

​শিল্পীর মা রিফাত লোপা জানান, থিয়েটার ক্লাস শেষ করে বাবার সঙ্গে রিকশায় করে বাসায় ফিরছিল ঋদ্ধি। পথে সম্মেলন কেন্দ্রের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী চলন্ত রিকশা থেকে ঋদ্ধির ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে ভারসাম্য হারিয়ে বাবা ও মেয়ে দুজনেই চলন্ত রিকশা থেকে সড়কের ওপর ছিটকে পড়েন।

​এই দুর্ঘটনায় ঋদ্ধির সামনের দুটি দাঁত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছে। ঋদ্ধির বাবাও মাথায় ও কপালে প্রচণ্ড আঘাত পান। ঘটনার পরপরই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তারা বাসায় অবস্থান করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আগামীকাল ঋদ্ধির ক্ষতিগ্রস্ত দাঁতে অস্ত্রোপচার  করতে হবে।

​আহত ঋদ্ধির পরিবার জানিয়েছে, আকস্মিক এই ঘটনায় তারা এখনো মানসিকভাবে বিপর্যস্ত। তবে এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। 

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর