মারা গেছেন অভিনেতা বিপ্লব দাশগুপ্ত 

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম

ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত আর নেই। ৭৫ বছর বয়সী এ শিল্পী শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটে দক্ষিণ কলকাতায় মারা গেছেন।

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, শুক্রবার হঠাৎ শারীরিক অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই মারা যান তিনি।

অভিনেতার স্ত্রী রুমা দাশগুপ্ত জানান, গত দেড় বছর ধরে তিনি ‘অটোইমিউন ডিজিজ’-এ ভুগছিলেন। অসুস্থতার কারণে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন বিপ্লব। অনেক সময় কারো ফোনও রিসিভ করতেন না।

অভিনেত্রী ও বাচিকশিল্পী সুতপা বন্দ্যোপাধ্যায় জানান, ‘যোগমায়া’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় বিপ্লব দাশগুপ্ত সুস্থ ছিলেন। পরবর্তী সময়ে তাঁর প্রস্টেটে অস্ত্রোপচার হয়, এরপর থেকেই শরীরে নানা জটিলতা দেখা দেয়। 

দক্ষিণ কলকাতায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন বিপ্লব দাশগুপ্ত। তাদের এক মেয়ে রয়েছে, যিনি বাইপাসের কাছে থাকেন। আজ সন্ধ্যায় প্রয়াত এই অভিনেতার মরদেহ টেকনিশিয়ান স্টুডিওতে নেওয়া হবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষ করে কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করেছিলেন তিনি। পরে সৃজনশীলতার টানে সাহিত্য, নাট্যজগৎ ও চলচ্চিত্রে যুক্ত হন। ভয়েস-ওভার আর্টিস্ট ও বিজ্ঞাপন জগতে কাজের পর অভিনয়কেই মূল পেশা হিসেবে বেছে নেন।

২০০৪ সালে ‘শ্যাডোজ অব টাইম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘বাইশে শ্রাবণ’ (২০১১), ‘৮৯’ (২০১৫), ‘ফেলুদা’ (২০১৭) ও ‘গুমনামি’ (২০১৯)-সহ একাধিক আলোচিত চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০১৯ সালে ‘দেবতার গ্রাস’ সিনেমায় তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন বিপ্লব দাশগুপ্ত। মহানায়ক উত্তম কুমার ও তার ভাই তরুণ কুমারের সঙ্গেও ছিল তাঁর গভীর সম্পর্ক।

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর