নেপালে বন্যায় জঙ্গলে আটকা খরাজ, পাঁচ ঘণ্টা কাটালেন এভাবেই

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৩:০০ পিএম

বাংলাদেশের ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়। নেপালের চীন সীমান্তঘেঁষা রসুয়া জেলার দুর্গম এলাকায় শুটিং চলাকালীন হঠাৎ প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়ে পুরো এলাকা।

হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের কারণে রাস্তা ও সেতুর একাধিক অংশ ভেসে গেছে। ধসের কারণে বন্ধ হয়ে গেছে বেশ কিছু যোগাযোগপথ। এমন পরিস্থিতিতে সেখান থেকে বের হতে পারছেন না শুটিং দলের সদস্যরা।

গতকাল খরাজের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছিল তাঁর পরিবার। পরে পশ্চিমবঙ্গের গণমাধ্যমের সঙ্গে কথা বলে অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী নিরাপদে আছেন।

আনন্দবাজারকে খরাজ জানান, গত ২০ আগস্ট ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান তিনি। ২৬ আগস্ট দেশে ফেরার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে পরিকল্পনা বদলাতে হয়েছে।

অভিনেতার ভাষায়, ভয়ংকর বন্যার কারণে এখন ফ্লাইটের টিকিট পাওয়া যাচ্ছে না। এমনকি সড়কপথেও স্বাভাবিকভাবে যাতায়াতের পরিস্থিতি নেই।

শুটিংয়ের অভিজ্ঞতাও ছিল বেশ কঠিন। খরাজ জানান, বৃষ্টির মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা জঙ্গলে বসে থাকতে হয়েছে তাঁদের।

এখন নেপাল থেকে বের হওয়ার বিকল্প পথ খুঁজছে শুটিং দল। খরাজ বলেন, কাঠমান্ডু থেকে সরাসরি কলকাতা ফেরার পথ আপাতত সম্ভব হচ্ছে না। খোঁজ নিয়ে তাঁরা জানতে পেরেছেন, সড়কপথে গোরক্ষপুর যাওয়া সম্ভব এবং ওই পথটিই বর্তমানে খোলা রয়েছে।

সেই পরিকল্পনা অনুযায়ী আজ গোরক্ষপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা তাঁদের। সেখান থেকে আগামীকাল একটি ফ্লাইট ধরে কলকাতা ফেরার চেষ্টা করবেন খরাজ।

‘শিকার’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করছেন অপু বিশ্বাস। একই ছবির শুটিংয়ে ছিলেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেতা রজতাভ দত্তও।

এর আগে অপু বিশ্বাসও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন, নেপালে থাকা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদে রয়েছে। তবে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে নেপালের বিভিন্ন এলাকায় এখনো আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে।

শরিফুল রাজ, নাজিফা তুষি, কুমার উদয়—যারা এখন নিজেদের কাজের মাধ্যমে দর্শকের কাছে অন্যতম জনপ্রিয়, এটি ছিল তাঁদের প্রথম সিনেমা। শরিফুল রাজ সেসময় অশ্রুশিক্ত হয়ে বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘সবার কথা বাদ দেন,...
শরীয়তপুরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞায় মৎস্য বিভাগের চলমান অভিযানে জেলেরা হামলা চালিয়েছে। সোমবার সকাল ৯টার দিকে পদ্মা নদীর জাজিরা উপজেলার পালেরচর এলাকায় এ হামলা হয়। 
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
দেশে ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে  আক্রান্ত হয়েছে মোট এক হাজার ৩৪২ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর