ভয়ংকর দুর্যোগের মধ্যে নেপালে অপু, সিনেমার চরিত্রটির নামও বন্যা!

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০২:৫৬ পিএম

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস। তিব্বত সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে নেমে এসেছে কাদা-পাথর-পানির প্রবল স্রোত। এতে এখন পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক, যাদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক।

এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নেপালে অবস্থান করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত তিনি। তবে দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন দেশের ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা।

তাদের আশ্বস্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অপু। জানিয়েছেন, ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদে আছে এবং সবাই সুস্থ রয়েছেন।

অপু লিখেছেন, ‘নেপালে ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জন ফোন ও মেসেজ করে তাদের খোঁজ নিয়েছেন। সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহর রহমতে ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছে এবং সবাই ভালো আছেন।’

সিনেমায় অপুর চরিত্রের নাম বন্যা। ‘শিকার’র শুটিং শুরু হয়েছে গত ৪ আগস্ট। নেপালের বিভিন্ন লোকেশনে ছবির দৃশ্যধারণ করছেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গল্পের প্রয়োজনেই নেপালকে শুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

গত বছরের শেষ দিকে ‘শিকার’ সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়। এরপর ধীরে ধীরে এগিয়ে নেওয়া হয় প্রযোজনার কাজ। চলতি মাসে নেপালেই সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয় এবং শুরু হয় শুটিং।

জানা গেছে, ২৮ আগস্ট পর্যন্ত নেপালের বিভিন্ন লোকেশনে টানা দৃশ্যধারণ চলার কথা রয়েছে। শুটিং শেষ করেই দেশে ফেরার কথা অপু বিশ্বাসসহ পুরো টিমের।

অন্যদিকে, নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর এখনো উদ্ধার অভিযান চলছে। জনপ্রিয় ট্রেকিং ও তীর্থযাত্রার এলাকাগুলোতে এই বিপর্যয় ঘটায় নিখোঁজদের নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। নেপাল ও চীনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

 

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে উপহার দেওয়া হয়েছে বিশ্বখ্যাত সুইস ব্র্যান্ড রোলেক্সের একটি বিলাসবহুল ঘড়ি। আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী ঘড়িটির দাম প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি। চ্যানেল আইয়ের বিশেষ...
ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’ এখনও দর্শক ও সমালোচকদের আলোচনায়। চার নারীকে ঘিরে নির্মিত এই চলচ্চিত্রটি শুধু গল্প বা অভিনয়ের জন্য নয়, পর্দার বাইরের নানা ঘটনাও আগ্রহ...
রূপালি পর্দায় খুব একটা নিয়মিত নন, তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময়ই থাকেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কখনও শোরুম উদ্বোধন, কখনও ব্র্যান্ড প্রমোশন, আবার কখনও সোশ্যাল মিডিয়ায় নতুন লুকে হাজির...
ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের উদ্দেশে নতুন বার্তা দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ভক্তদের তিনি অহেতুক তর্ক বা কাদা ছোঁড়াছুড়িতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। সামাজিকমাধ্যমে নানা সময়ে তাঁকে ঘিরে যেসব...
রাজশাহীর হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দুটি ছাড়া বাকিগুলোতে নেই তরল মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা। অপরিশোধিত বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে নগরীর ড্রেনে। এতে পরিবেশ দূষণের...
চলতি বছরই দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য...
সৃষ্টিশীলতার ২৩ বছরে সাহিত্যের নানা দিকে বিচরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। একইসঙ্গে বিদ্রোহ, সাম্য আর প্রেমের কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। আজ তার ৫০তম মৃত্যুবার্ষিকী।
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া বরগুনার পাথরঘাটার মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’-এ চারটি মরদেহ ভাসছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। সরকারি কোনো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর