১১৭ বছরের মধ্যে রেকর্ড তুষারপাত সিউলে

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১০:০৪ এএম

শীতের আগমনে এরইমধ্যে বিশ্বব্যাপী বইছে হিমেল হাওয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে। ১১৭ বছরের মধ্যে এবারই প্রথম নভেম্বরে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে রাজধানী সিউলে। ১৯০৭ সালে দেশটিতে তুষারপাতের রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটিই সবচেয়ে ভারি তুষারপাতের ঘটনা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার সিউলে বরফ পড়েছে ১৬ দশমিক ৫ সেন্টিমিটার।

আর এতে বেড়েছে জনদুর্ভোগ। বাতিল ও স্থগিত হয়েছে শতাধিক বিমান ও ফেরি চলাচল। এরইমধ্যে হংচেওন শহরে একজনের মৃত্যুর তথ্যও মিলেছে।

দেশটির আবহাওয়া বিভাগের তথ্য মতে, দক্ষিণ কোরিয়ায় তুষারপাত রেকর্ড করা হচ্ছে ১৯০৭ সাল থেকে। তবে, সিউলে বুধবারের তুষারপাত ইতিহাসের সর্বোচ্চ। এইদিন তুষারপাতের পরিমাণ ১৬ দশমিক ৫ সেন্টিমিটার রেকর্ড করা হয়। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে, ১৯৭২ সালের ২৮ নভেম্বর সিউলে সর্বোচ্চ ১২ দশমিক ৪ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়। 

সিউলের এক বাসিন্দা জানান, প্রথমবারের মতো এত ভারী তুষারপাত দেখে বিস্মিত তিনি। আজকাল আবহাওয়ার বিষয়ে পূর্বানুমান করা প্রায় অসম্ভব। মনে হয়, এমনটা হওয়ার কারণ বৈরী আবহাওয়া। কয়েকদিন আগেও গরম ছিল, এখন আবার হঠাৎ মারাত্মক ঠান্ডা।

আরেক বাসিন্দা বলেন, ‘আজকে তুষারপাত হবে, এটা আমি শুনেছিলাম। তাই থারমালের জ্যাকেট ও গ্লাভস পড়েছি। সাধারণত এসব পড়তে হয় না। আমার মনে হচ্ছে আরো ভারী কাপড় পড়তে হবে, এগুলো যথেষ্ট না।’

আবহাওয়া বিভাগ বলছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টি পরিণত হচ্ছে বরফে। সেইসাথে বইছে ঠান্ডা বাতাস। এমন পরিস্থিতি, বাড়ছে জনদুর্ভোগ। স্থগিত ও বাতিল হয়েছে ফ্লাইট ও ফেরি চলাচল।

সিউলের আবহাওয়া পূর্বাভাস বিভাগের প্রধান ইউন কি-হান বলেন, পশ্চিমা বাতাস এবং সমুদ্রপৃষ্ঠ ও ঠান্ডা বাতাসের মধ্যে তাপমাত্রার লক্ষ্যণীয় তারতম্যের কারণে এমন ভারি তুষারপাত ঘটেছে।

এদিকে ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। দেশের অধিকাংশ স্থানে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস রয়েছে।

বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হয় রাত ১২টার পর। এরপর ভোররাত ৪টা ১০ মিনিটে। দুইবার কম্পনেরই রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে। 
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের মধ্য দিয়ে শুরু হয়েছে অক্টোবর মাস। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর