গত বছর সবচেয়ে দূষিত বায়ু ছিল বাংলাদেশ ও চাদের 

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৫:৫৮ পিএম

২০২৪ সালে বায়ু দূষণে শীর্ষ দেশ হয়েছে বাংলাদেশ ও আফ্রিকার চাদ। বায়ু মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য বলছে, গত বছর এই দুই দেশের বায়ুতে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত মাত্রার চেয়ে ১৫ গুণ বেশি ছিল।  

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বের মাত্র ৭টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত মানদণ্ড ধরে রাখতে পেড়েছে। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাহামাস, বার্বাডোস, গ্রেনাডা, এস্তোনিয়া এবং আইসল্যান্ড। 

গবেষকরা বলছেন, আমেরিকা সহায়তা বন্ধ করে দেওয়ায় বায়ু দূষণের বিরুদ্ধে চলমান লড়াই আরও কঠিন হয়ে যাবে। 
 
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বায়ু মানের তথ্য নিয়ে, বিশেষ করে এশিয়া ও আফ্রিকায়, অস্পষ্টতা আছে। উন্নয়নশীল অনেক দেশ নিজেদের বায়ু দূষণের তথ্য পেতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট ভবনে স্থাপিত বায়ু মান পর্যবেক্ষণ সেন্সরের তথ্যের ওপর নির্ভরশীল ছিল। 

অবশ্য আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বাজেট স্বল্পতার কথা জানিয়ে সম্প্রতি এই কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গত বছর বায়ুমান পর্যবেক্ষণে আমেরিকার সরকারি ওয়েবসাইট থেকে গত ১৭ বছরের সব তথ্য মুছে দেওয়া হয়েছে। এর মধ্যে চাদের তথ্যও ছিল। 

তবে বাজেট সংকটের কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি এ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গত সপ্তাহে সরকারি বায়ু মান পর্যবেক্ষণ ওয়েবসাইট থেকে ১৭ বছরের বেশি সময়ের তথ্য মুছে ফেলা হয়েছে, যার মধ্যে চাদের তথ্যও ছিল।

আইকিউএয়ারের ব্যবস্থাপক ক্রিস্টি চেস্টার-শ্রোয়েডার বলেন, ‘বেশিরভাগ দেশেরই বিকল্প তথ্যসূত্র আছে। তবে এটি আফ্রিকায় ব্যাপক প্রভাবে ফেলবে। কারণ বায়ু মান পর্যবেক্ষণের এটিই ছিল তথ্যের একমাত্র উৎস।’ 

তথ্যের সীমাবদ্ধতার জন্য ২০২৩ সালে চাদকে এই তালিকার বাহিরে রাখা হয়েছিল। অবশ্য দেশটি ২০২২ সালে সবচেয়ে দূষিত দেশ হিসেবে চিহ্নিত হয়। সে সময় বলা হয়েছিল, সাহারার ধুলো এবং অনিয়ন্ত্রিত ফসল পোড়ানো দূষণের প্রধান কারণ। 

গত বছর চাদের বাতাসে ক্ষুদ্র ও বিপজ্জনক পার্টিকেল বা পিএম২.৫–এর গড় মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ৯১ দশমিক ৮ মাইক্রোগ্রাম। এই মাত্রা ২০২২ সালের তুলনায় কিছুটা বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, পিএম২.৫-এর বার্ষিক গড় মাত্রা ঘনমিটার প্রতি ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। অবশ্য বিশ্বের মাত্র ১৭ শতাংশ শহর এই মানদণ্ড ধরে রাখতে পেরেছে।  

দূষণের শীর্ষ দেশের তালিকায় ভারত, পাকিস্তান ও কঙ্গোর নামও এসেছে। তালিকার পঞ্চমে থাকা ভারতে পিএম২.৫-এর গড় মাত্রা আগের বছরের চেয়ে ৭ শতাংশ কমে হয়েছে ৫০ দশমিক ৬ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার। এরপরেও বিশ্বজুড়ে দূষিত ২০টি শহরের ১২টির অবস্থানই ভারতে। এক্ষেত্রে শীর্ষে রয়েছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শিল্পসমৃদ্ধ শহর বিরনিহাট। গত বছর শহরটিতে পিএম২.৫-এর গড় মাত্রা ছিল ঘনমিটার প্রতি ১২৮ মাইক্রোগ্রাম।

আইকিউএয়ারের চেস্টার-শ্রোয়েডার সতর্ক করে বলেন, ‘জলবায়ু পরিবর্তন বায়ু দূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকায় ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী দাবানল দেখা দিচ্ছে। এতে বায়ু দূষণ আরও তীব্র হচ্ছে। 

শিকাগো বিশ্ববিদ্যালয়ের ক্লিন এয়ার প্রকল্পের পরিচালক ক্রিস্টা হসেনকফ বলেন, ‘আমেরিকা পর্যবেক্ষণ কার্যক্রম বন্ধ করে দেওয়ায় অন্তত ৩৪টি দেশ দূষণ সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য পাবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তর যেসব শহরে বায়ু মান পর্যবেক্ষণ করত সে শহরগুলোতে মানুষের সম্ভাব্য আয়ু বেড়েছে। এতে তাদের কূটনীতিকদের ঝুঁকিভাতার বরাদ্দও কমেছে। এর অর্থ হচ্ছে, আমেরিকা নিজেদের স্বার্থেই এই কাজটি করত। এটি বন্ধ হয়ে যাওয়া বিশ্বের জন্যই একটি বড় ধাক্কা।’ 

ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
ভারী বৃষ্টি ও উজানের ঢলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুরসহ কয়েকটি জেলায় বন্যার সতর্কতা দিয়েছে বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে কয়েকটি নদীর...
দেশের পোষা হাতির তালিকা জুনের মধ্যে সম্পন্ন ও জুলাইয়ে নিবন্ধন-ট্যাগিং করবে বন বিভাগ। প্রাচীন হাদানি পদ্ধতি বাতিল করে আসছে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা।
বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দশ বছর আগে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়। এখনও প্রায় প্রতি বছরই বাংলাদেশে শতাধিক মানুষ বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর