কারখানার বর্জ্য বাড়াচ্ছে বুড়িগঙ্গার দূষণ

আপডেট : ০৯ মে ২০২৫, ০৯:৪২ এএম

রাজধানীর শ্যামপুর এলাকায় বুড়িগঙ্গা নদীতে মারাত্মক দূষণ দেখা দিয়েছে। এখানে তিনটি পয়েন্ট থেকে কাপড়ের রং ও শিল্প কারখানার বর্জ্য এসে পড়ছে নদীতে। অর্ধশত ডাইং ও ভারী শিল্পকারখানার অপরিশোধিত পানি সরাসরি নদীতে মিশছে। যা নদী দূষণ তীব্র করছে। পরিবেশ গবেষক ও আন্দোলকারীরা দায়ী করছেন পরিবেশ অধিদপ্তরের নীরবতাকে।

বুড়িগঙ্গার কমদমতলি গুদারাঘাট পয়েন্টে আসছে রাসায়নিক মিশ্রিত পানি। শিল্প কারখানার অপরিশোধিক পানি এ পথেই মিশছে নদীতে।

এক কিলোমিটার উত্তরে গেলে শ্যামপুর ফায়ার সার্ভিসের ল্যান্ড স্টেশন। সেখানে আছে আরও একটি বড় ড্রেন। এ পথে শিল্পকারখানর বর্জ্য সরাসরি পড়ছে নদীতে।

স্থানীয়রা বলছেন, ডিএনডি বাঁধ ধরে দক্ষিণ দিকে এগোলে পরিত্যক্ত ঢাকা ম্যাচ ফ্যাক্টরির ভবনের নিচে আছে আরও একটি ড্রেন। সেখান থেকেও কারখানার বর্জ্য আসছে নদীতে।

পরিবেশ বিজ্ঞান বিভাগ ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান ড. কামরুজ্জামান মজুমদার জানান, অধিদপ্তরের হিসেব অনুযায়ী এই এলাকায় ৪৯টি ডাইং, ওয়াশিং, কেমিকেল কারখানা রয়েছে। আছে ভারী শিল্প কারখানাও। অথচ তাদের পরিশোধনাগার থাকার কথা। শ্যামপুর এলাকায় তিনটি পয়েন্ট থেকে কাপড়ের রং ও শিল্প কারখানার বর্জ্য এসে পড়ছে পানিতে। ফলে এই এলাকায় বুড়িগঙ্গা নদীতে মারাত্মক দূষণ দেখা দিয়েছে।

অভিযোগ আছে, পরিশোধনাগারের ব্যবহার হয় না বলেই শিল্পবর্জ্য সরাসরি নদীতে মিশছে।

দূষণকবলিত এলাকায় পরিবেশ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল এসে পানির নমুনা সংগ্রহ করে। তবে দূষণকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, প্রতিদিন শহরের ৬০ হাজার ঘনমিটারেরও বেশি বিষাক্ত বর্জ্য এ নদীর পানিতে ফেলা হয়। তাই বিশ্বের শীর্ষ দূষিত নদীগুলির একটি বুড়িগঙ্গা।

ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হয় রাত ১২টার পর। এরপর ভোররাত ৪টা ১০ মিনিটে। দুইবার কম্পনেরই রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে। 
গাজীপুর সাফারি পার্কের আলোচিত দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে। এছাড়া জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হচ্ছে এ বছর। 
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর