প্লাস্টিক নিয়েও হলো না সমঝোতা

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৬:৪৪ পিএম

বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে বাধ্যতামূলক একটি চুক্তির লক্ষ্যে জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত ১০ দিনব্যাপী আলোচনা আজ শুক্রবার শেষ হয়েছে। তবে এ চুক্তি নিয়ে কোনো সমঝোতা বা সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। জলবায়ু বিপর্যয় নিয়ে নেতাদের আলোচনার মতো এটিও ব্যর্থ হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

রয়টার্স জানায়, ১৮৫টি দেশের আলোচকেরা রাতভর চেষ্টা করেন, যাতে তারা প্লাস্টিক উৎপাদন সীমিত করার মতো সাহসী পদক্ষেপ নিতে চাওয়া এবং বাণিজ্যিকভাবে তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে সমঝোতায় পৌঁছাতে পারেন। তবে চুক্তিটি শুধু বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে সীমিত রাখতে চায় তেল উৎপাদনকারী দেশগুলো। বিপত্তি এখানেই।

গত ৫ আগস্ট শুরু হওয়া এই আলোচনায় গতকাল বৃহস্পতিবার নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও কোনো চুক্তি করা সম্ভব হয়নি। আলোচনা শেষে দেশগুলোর প্রতিনিধিরা জাতিসংঘের ‘পালেই দে ন্যাশন’-এর প্রধান সভাকক্ষে জমায়েত হয়ে অচলাবস্থা নিয়ে ভাবেন এবং ভবিষ্যতে কীভাবে এগোবেন, সে সম্পর্কে আলোচনা করেন।

আলোচনায় অংশ নেওয়া নরওয়ের একজন প্রতিনিধি বলেন, ‘আমরা প্লাস্টিক দূষণ বন্ধে এখানে কোনো চুক্তি করতে পারিনি।’ কিউবার প্রতিনিধি বলেন, ‘আমরা একটি ঐতিহাসিক সুযোগ হারিয়েছি। কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং জরুরি ভিত্তিতে কাজ করতে হবে। পৃথিবী এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য এই চুক্তির প্রয়োজন।’

৩৯টি ছোট দ্বীপরাষ্ট্রের পক্ষ থেকে পালাউ এই আলোচনায় যথেষ্ট অগ্রগতি না হওয়ায় হতাশা জানিয়ে বলেছে, ‘আমরা বারবার এ ধরনের আলোচনায় আমাদের অর্থ ও জনশক্তি বিনিয়োগ করেছি। কিন্তু আমাদের জনগণ যথেষ্ঠ অগ্রগতি দেখেনি।’

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ব্রিটেন, কানাডা, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত জোট ‘হাই অ্যাম্বিশন কোয়ালিশন’ প্লাস্টিক উৎপাদন কমানো এবং প্লাস্টিকের মধ্যে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব দেয়। অন্যদিকে, তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ‘লাইক-মাইন্ডেড গ্রুপ’ চায় চুক্তিটির পরিধি আরো সীমিত রাখতে। এ জোটে সৌদি আরব, কুয়েত, রাশিয়া, ইরান ও মালয়েশিয়া রয়েছে।

কুয়েত বলেছে, ‘আমাদের মতামত প্রতিফলিত হয়নি। একটি সম্মত পরিধি ছাড়া এই প্রক্রিয়া সঠিক পথে চলতে পারবে না এবং এটি একটি পিচ্ছিল ঢালে পরিণত হতে পারে।’

বিশ্বব্যাপী প্রতি বছর ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়, যার অর্ধেকই একবার ব্যবহারের পর ফেলে দেওয়া হয়। যদিও ১৫ শতাংশ প্লাস্টিক বর্জ্য পুনরায় ব্যবহারের জন্য সংগ্রহ করা হয়। তবে মাত্র ৯ শতাংশই মূলত রিসাইকেল হয়। প্রায় অর্ধেক বা ৪৬ শতাংশ ভাগাড়ে ফেলা হয়, ১৭ শতাংশ পোড়ানো হয়, ২২ শতাংশের ভুল ব্যবস্থাপনা হয় এবং সেগুলো বর্জ্য হিসেবে ছড়িয়ে পড়ে।

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দূষণ কমাতে এবং উৎসে বর্জ্য পৃথকীকরণের চর্চা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ‘প্লাস্টিকস সার্কুলারিটি...
নতুন বছর শুরু হতেই ২০২৫ সালের তাপমাত্রা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। বলা হচ্ছে,  গত বছরের মতো তাপমাত্রা বৃদ্ধির ধারা এ বছরও থাকতে পারে। এমনকি ইতিহাসের ৩টি উষ্ণতম বছরের একটি ২০২৫...
উৎপাদন বন্ধ না করতে পারলে আগামী ১০ বছরের মধ্যে প্লাস্টিকের বর্জ্য নিয়ন্ত্রণে বিশ্ব হিমশিম খাবে। এই সতর্কবার্তা দিয়েছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যান বিথ টিভিনেরেইম।
জলবায়ু অর্থায়ন নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে। আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান কপ২৯ সম্মেলন শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও তা আরও একদিন বাড়ানো হয়। আজ শনিবারও এ...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর