সেন্টমার্টিনের পরিবেশে ইতিবাচক পরিবর্তন, ডিম দিচ্ছে কাছিম 

টানা কয়েক মাস পর্যটকের কম উপস্থিতিতে সেন্টমার্টিনে ফিরেছে নিরিবিলি পরিবেশ। সৈকতে বেড়েছে সামুদ্রিক কাছিমের আনাগোনা, মৌসুম শুরুর আগেই দিয়েছে ডিম। 

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম

পর্যটকের চাপ না থাকায় সেন্টমার্টিনের পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। মৌসুম শুরু হতে না হতেই ডিম দিয়েছে সামুদ্রিক কাছিম। গবেষকেরা বলছেন, সৈকত জুড়ে আলো ও হৈ হুল্লড় না থাকায় বেড়েছে কাছিমের আনাগোনা। 

এ বছর টানা আট মাস পর্যটকদের আনাগোনা না থাকায় বেশ স্বস্তির নিশ্বাস ছাড়ছে সেন্টমার্টিন। দ্বীপের সবুজ প্রকৃতি আরও ঘন হয়েছে। নিরিবিলি পরিবেশ পেয়ে রাত হলেই জলপাই রংয়ের কাছিম ডিম দিতে আসে সৈকতে। 

সাধারণত দক্ষিণ পাড়ার এ অংশে প্রতিবছর কাছিম আসে ডিসেম্বর-জানুয়ারিতে। তবে এ বছর নভেম্বরেই ফিরেছে। মৌসুমের প্রথম ডিম সকাল হতেই সংগ্রহ করে হ্যাচারিতে আনা হয়। হ্যাচারিতে ৫০ থেকে ৬০ দিন থাকার পর বাচ্চা কাছিম বেরিয়ে আসবে।
  
সেন্টমার্টিন মেরিন পার্ক কাছিম সংরক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন বলেন, ‘এ বছর একটু আগেই এসেছে কচ্ছপ। আগে ডিস্টার্ব জাতীয় সমস্যা ছিল। এগুলো কমে গেছে।’  
 
সেন্টমার্টিনের সবশেষ দক্ষিণ অংশ ছেঁড়াদিয়া। জোয়ারের সময় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও ভাটায় ফুটে ওঠে প্রকৃত রূপ। গত ১০ মাসে এখানে বহিরাগতদের আনাগোনা না থাকায় প্যারাবন সেজেছে অপরূপ সাজে।  

বন্যপ্রাণী গবেষক ড. রেজা খান বলেন, ‘একটি চমৎকার ইকোসিস্টেম এটি নিজে তৈরি করেছে। সেটাকে নিজে নিজেই বেড়ে উঠতে দেওয়া উচিত। এখানে মানুষের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই।’ 

সেন্টমার্টিনের এই অংশ পর্যটকদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে, পয়লা নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন উন্মুক্ত করা হলেও রাত্রিযাপনে বিধিনিষেধ থাকায় পর্যটক খুব একটা আসেনি। 

১ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত রাত্রিযাপনের অনুমতি দেয়া হলেও মানতে হবে বেশ কিছু বিধি-নিষেধ। সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি নিষিদ্ধ। কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ-বিক্রিসহ ১২টি শর্ত মেনে চলতে হবে পর্যটকদের।  

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যু কমাতে রোপওয়ে নির্মাণ করেছে বনবিভাগ। তবে দুই মাস পেরিয়ে গেলেও এই রোপওয়ে দিয়ে বন্যপ্রাণীর চলাচল দেখা যায়নি। স্থানীয়রা বলছে, বনে প্রাকৃতিক ফল...
আজ বিশ্ব হাতি দিবস। খাদ্য সংকট, সংকুচিত আবাসস্থল ও মানুষের নানা পদক্ষেপে পার্বত্য চট্টগ্রামে চরম অস্তিত্ব সংকটে এশীয় বন্য হাতি। গত এক বছরের ব্যবধানে রাঙামাটির বরকল ও লংগদুতে একটি বিরল গোলাপি হাতির...
প্রকৃতিগতভাবে গড়ে ওঠা নৈস্বর্গের লীলাভূমি ম্যানগ্রোভ সুন্দরবন। এই সুন্দরবনের সৌন্দর্যই রয়েল বেঙ্গল টাইগার। আর সেই বাঘের যদি হঠাৎ করে দেখা মেলে তাহলে সুন্দরবন দর্শনে পরিপূর্ণতা পায়। সম্প্রতি...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকায় নদী সাঁতরে যেতে দেখা গেছে একটি রয়েল বেঙ্গল টাইগারকে। বন বিভাগের টহল বোটের সামনে ঘটে যাওয়া এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর