সেন্টমার্টিনের পর্যটন নিয়ন্ত্রণ কার হাতে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ এএম

সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ করছে বহিরাগতরা। এতে স্থানীয়দের যুক্ত করা না গেলে দ্বীপবাসীর উন্নয়ন হবে না। তাই তাদের বিকল্প কর্মসংস্থান আর জীববৈচিত্র রক্ষায় মহাপরিকল্পনা নিয়েছে সরকার। যেখানে ১০ বছরে ২৬টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৫৫ কোটি টাকা।

সাড়ে আট বর্গকিলোমিটারের প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন। পর্যটকের চাপ না থাকলে ফুটে ওঠে নিজ মহিমায়। জোয়ার-ভাটায় স্বচ্ছ নীল জলে ভেজা সৈকত রূপ নেয় শিল্পীর ক্যানভাসে।

এখানে ম্যানগ্রোভ ঝোপঝাড়ে আছে প্রায় ২৭০ প্রজাতির গাছ। শীতে আসে পরিযায়ী পাখি। পানির নিচে ৬৬ প্রজাতির প্রবাল। যা প্রতিবেশ ভারসাম্য রক্ষা করছে। তবে পর্যটনের অপরিকল্পিত বিকাশে চরম হুমকিতে এ দ্বীপ। শতাধিক দালানের বেশিরভাগে স্থানীয়দের মালিকানা নেই। আর প্রবাল কেটে রিসোর্টে ব্যবহার করায় বাড়ছে ভাঙন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দু একটা হোটেল ঠিকমতো আছে, বাদবাকি সব নাই। 

আগে মৌসুমে দিনে সাত হাজারের বেশি পর্যটক আসতেন এখানে। যা এখন নেমেছে ২ হাজারে, মানতে হচ্ছে ১২টি শর্ত।

বন্যপ্রাণী গবেষক ড. রেজা খান বলেন, সেই ধরনের পর্যটক আনতে হবে যারা বুঝতে পারেন সেন্টমার্টিনে গিয়ে আমি এসি রুম পাব না। তাদের বুঝতে হবে এসব করলে দ্বীপটা ধ্বংস হয়ে যাবে। 

২০৩৫ সাল নাগাদ এখানে পরিবেশবান্ধব পর্যটনের বিকাশ ঘটাতে চায় সরকার। স্থানীয়দের স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য নেওয়া হয়েছে মহাপরিকল্পনা।

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের আগের পেশা মৎস্য আহরণে নেওয়া যেতে পারে। কৃষি খাতটা দেখা যেতে পারে। মার্কেটিংয়ের ব্যবস্থা করা যাতে পারে। এগুলো আমরা মাস্টার প্ল্যানে নিয়ে এসেছি। 

পর্যটকদের সাথে জলজ প্রাণের পরিচয় করাতে এরই মধ্যে গড়ে তোলা হয়েছে জাদুঘর। সেখানে আছে ডলফিন, প্রবালসহ ৫০০ নমুনা।

সেন্টমার্টিন দ্বীপে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা এবং পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, ‘দ্বীপের...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দূষণ কমাতে এবং উৎসে বর্জ্য পৃথকীকরণের চর্চা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ‘প্লাস্টিকস সার্কুলারিটি...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর