এটা কি মহাসড়ক, নাকি ফুলের বাগান!

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৭:৫০ পিএম

নানা ফুলের রঙে সেজেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। যানবাহনের কোলাহলে মুখর এই সড়কের সৌন্দর্যে মুগ্ধ পরিবহন চালক ও যাত্রীরা। সড়ক বিভাজকের ওপরে থাকা লালচে গোলাপি ও সাদা  ফুলের বর্ণিল ছটা যেন অভ্যর্থনা জানাচ্ছে এই সড়কে চলাচলকারীদের। ফুলের এমন অপরূপ দৃশ্য দেখতে আশপাশের এলাকা থেকেও আসছেন দর্শনার্থীরা। 

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা থেকে শুরু ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। সামনে কয়েক কিলোমিটার গেলেই চোখে পড়ে মহাসড়কের দুই পাশে ভাওয়ালের শাল গজারি বন। এরই মধ্যে সৌন্দর্য ছড়াচ্ছে সড়ক বিভাজকে থাকা লালচে গোলাপি ও সাদা ফুল, যা চোখ জুড়াচ্ছে চালক ও যাত্রীদের। 

আগত দর্শনার্থীদের একজন জানালেন, রোডের মাঝখানে এরকম ফুল গাছ রোপণ করা উচিৎ সারা বাংলাদেশেই। আরেক জন বললেন, হাইওয়েতে যে গাছগুলো লাগিয়েছে এগুলোর যদি যত্ন নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। 

মহাসড়কটির বিভাজকের ওপর গাছের মধ্যে রয়েছে নীল কাঞ্চন, কামিনী, কৃষ্ণচূড়া, জোড়া টগর, রাধাচূড়া, পলাশ, গৌরীচূড়া, কদম, কাঠ বাদাম, জারুল ও রক্ত করবীসহ নানা প্রজাতির ফুলের গাছ। বছরজুড়েই ফুল ফোটে এসব গাছে।  

মুগ্ধ এক দর্শনার্থী বললেন, রাস্তার চারেপাশে গাড়িঘোড়া যাচ্ছে, দেখে সুন্দর লাগছে।

ফুলের সৌন্দর্যে মুগ্ধ হতে অনেক দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এখানে। এমনই একজন জানালেন, আমাদের বাড়ি অনেক দূরে। মোবাইলে এই জায়গাটি নিয়ে অনেকের ভিডিও দেখেছি, শুনেছি অনেক সুন্দর জায়গা। তাই আমরা ঘুরতে এসেছি। 

৯০ কিলোমিটারের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২৭ কিলোমিটারে সড়ক বিভাজকে লাগানো এসব নানা জাতের ফুল গাছের নিয়মিত পরিচর্যাও করা হয়। দৃষ্টিনন্দন এসব গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায়ও রাখছে অবদান।

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে রাজশাহী নগরীতে বাড়ছে পরিবেশ দূষণ। জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে এটি। এ পরিস্থিতিতে নতুন প্রকল্প নিয়েছে সিটি করপোরেশন। বর্জ্য থেকে উৎপাদন করা হবে জ্বালানি ও...
পরিবেশ রক্ষা, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের মাঝে সবুজ বাংলাদেশের স্বপ্ন ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে সেইভ আর্থ অর্গানাইজেশনের বৃক্ষরোপণ ক্যাম্পেইন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় কুমিল্লার...
এবার বর্ষা মৌসুমে দেখা দিয়েছে আবহাওয়ার ব্যাপক তারতম্য। বর্ষার ধারাবাহিকতাও ছিল অস্বাভাবিক। মৌসুমের শুরুতে বৃষ্টি ছিল অনেক কম। বয়ে গেছে তাপপ্রবাহও। আবার পার্বত্য এলাকায় কয়েক দিন টানা অতিভারী বৃষ্টি...
আগামী দুই থেকে তিনদিন বৃষ্টিপাতের পর ভারী বৃষ্টির আর শঙ্কা নেই এ বছর। সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অল্প পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এমনটাই বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে। এছাড়া...
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার। তদন্তে কারও দায় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর...
বিএনপির সরকার ক্ষমতা গ্রহণের পর দ্রব্যমূল্য ও চাঁদাবাজি বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর...
রায়হান রাফীর ‘লায়ন’ সিনেমা নিয়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টালিউড অভিনেতা জিৎ। দুই বছর আগে ঘটা করে সিনেমাটির ঘোষণা এলেও নানা জটিলতায় এত দিন শুটিং শুরু হয়নি। এবার জিৎ জানিয়ে...
সারা বছর বিক্রি কম থাকলেও বর্ষায় নৌকার চাহিদা কিছুটা বাড়ে। তবে নদী-নালা ও খাল-বিল ভরাটে  এখন নৌকার প্রয়োজনীয়তা অনেক কম। এরকম নানা সংকটে চলছে মাদারীপুরের শিবচরের সুতারবাড়ির নৌকা কারিগরদের জীবিকা।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর