৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারতের মণিপুর

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০১:২৭ পিএম

৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর স্থায়িত্ব ছিল ৫১ সেকেন্ড।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মণিপুর রাজ্যের ওয়াংজিং শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার পূর্বে। এলাকাটি ঢাকা থেকে প্রায় ৪২০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্ব দিকে অবস্থিত। এর গভীরতা ছিল প্রায় ৯৪ দশমিক ১ কিলোমিটার।

প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা জানান, সাধারণত ভূমিকম্পের গভীরতা বেশি হলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম থাকে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও এর আশপাশের অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। এই অঞ্চলে প্রায়ই ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হয় রাত ১২টার পর। এরপর ভোররাত ৪টা ১০ মিনিটে। দুইবার কম্পনেরই রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে। 
ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। আজ সোমবার ভোরে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের এ মৃদু ভূমিকম্পটি অনুভূত হয়। 
রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর