ভূমিকম্পের উৎপত্তিস্থল সম্পর্কে যা জানা গেল

আপডেট : ২২ জুন ২০২৬, ১০:১৯ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের এ মৃদু ভূমিকম্পটি অনুভূত হয়। 

রিখটার স্কেলে ৪ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৪। আর উৎপত্তিস্থল নরসিংদী জেলায়।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে জানান, আজ রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁও থেকে ১৬ কিলোমিটার পূর্বে বলে নিশ্চিত করেছেন এই আবহাওয়াবিদ।

ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বেড়েছে বায়ুদূষণ। আজ সোমবার বিশ্বের নগরীগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। তবে ঢাকা নগরীর তুলনায় আশপাশের এলাকায় দূষণের মাত্রা আরও বেশি।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর