ভ্যাপসা গরমে হাঁসফাঁস, যা জানাল আবহাওয়া অফিস

আপডেট : ২৩ মে ২০২৬, ০৭:০৮ পিএম

ভ্যাপসা গরমে অতীষ্ঠ নগরবাসী। বুধবার থেকে তাপপ্রবাহ শুরুর পর দুর্ভোগ বেড়েছে কর্মজীবি মানুষের। ঘরে-বাইরে হাঁসফাঁস অবস্থা। আবহাওয়াবিদরা বলছেন, উত্তরালঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঢাকাসহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে আরও ২-৩ দিন ।

গ্রীষ্মের তীব্র রোদ আর ভ্যাপসা গরমে অতীষ্ঠ জনজীবন। নগরীর রাস্তায় ঘামে ভেজা শ্রমজীবী মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি।

কয়েকদিন ধরে অসহনীয় গরমে নাকাল নগরবাসী। বুধবার রাজধানীতে তাপপ্রবাহ শুরু হয়। এরপর হঠাৎ দুয়েক পশলা বৃষ্টি কিংবা মেঘের দেখা মিললেও কমছে না গরম। ঘরে-বাইরে স্বস্তি নেই কোথাও।

বাতাসে আর্দ্রতা বেশি হওয়ায় গরমের অনুভূতি বাড়ছে। কাজের জন্য তীব্র রোদ উপেক্ষা করে ঘর থেকে বের হলেও, হাঁফিয়ে উঠছেন কর্মজীবীরা।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘ঢাকায় শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এমন গরম রাজধানীতে থাকবে আরও কয়েকদিন। স্বস্তির বৃষ্টির জন্য অপেক্ষা করতে হতে পারে দুই থেকে তিন দিন।’

গরমে বেশি কোরে পানি পান এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর...
দেশের চার বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপের পরিণত হয়েছে। সেই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের...
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার এ তথ্য জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর