বসন্তে সুস্থ থাকতে কী করবেন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২ এএম

প্রকৃতি থেকে শীতের বিদায়ের পর শুরু হলো বসন্তকাল। বসন্তকাল এলেই হতে পারে বিভিন্ন ধরনের অসুখ। এ সময় আবহাওয়া পরিবর্তনের কারণে সকালে কিছুটা ঠান্ডা লাগলেও দুপুরে বা রাতে গরম লাগতে পারে। বয়স্কদের পাশাপাশি শিশুরাও এই সময় অসুস্থ হতে পারে। তাই সচেতন না থাকলে ভোগান্তিতে পড়তে হতে পারে।

বসন্তে নানাবিধ রোগ–জীবাণুর কারণে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তাই জ্বর,সর্দি, কাশি হওয়াটা স্বাভাবিক। এ সময় হতে পারে শ্বাসকষ্ট ও চোখের অসুখ।

এ ছাড়া বসন্তে হতে পারে জলবসন্ত বা চিকেনপক্স। শরীরে ফুসকুড়ি উঠতে পারে। এর ফলে জ্বরও আসতে পারে। তবে ভয়ের কিছু নেই। সাত থেকে দশদিন পর ফুসকুড়ি শুকিয়ে যেতে পারে।

এই সময় ভুলেও ফুসকুড়ি হাতের নখ দিয়ে খোঁচাবেন না। আসুন জেনে নিন, বসন্তে সুস্থ থাকতে কী করবেন-

১. নিজের যত্ন নিন।
২. প্রচুর পানি পান করুন। বাইরে গেলে ছাতা সঙ্গে নিন।
৩. ঘরের দরজা জানালা সব সময় খোলা রাখবেন না। 
৪. বদ্ধ ঘরে অথবা বাইরে থেকে এসে ফ্যান চালাবেন না।  
৫. রাতে শোবার সময় পাতলা চাদর গায়ে দিন। 
৬. জ্বর,কাশি বা সর্দি হলে অন্যদের থেকে দূরে থাকবেন। পারলে গরম পানির ভাপ নিন। 
৭. পাতলা পায়খানা হলে খাবার স্যালাইন খাবেন। 
৮. প্রতিদিন গোসল করুন। সুতির পোশাক পরিধান করুন।
৯. জ্বর থাকলে শরীর হালকা গরম পানিতে স্পঞ্জ করতে পারেন।
১০. লবণ মিশ্রিত কুসুম গরম পানিতে গার্গল করুন। আদা কুচি, তুলসী পাতার রস খেতে পারেন। 
১১. মৌসুমি ফল ও সবজি খান। বাইরের খাবার এড়িয়ে চলুন। চর্বি জাতীয় খাবার কম খাবেন।  

লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

আরও পড়ুন:

হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এর মধ্যে পার্থক্য কি?

দুধের বিকল্প হিসেবে যা যা খেতে পারেন

ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার সারা দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৫২ জনে। আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৮৫১ রোগী।
ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য ইসিতে আটকে আছে প্রায় দেড় লাখ আবেদন। বছরের পর বছর ঘুরেও সুরাহা পাচ্ছেন না ভুক্তভোগীরা। নির্বাচন কমিশন (ইসি) বলছে, আটকে থাকা আবেদনগুলোর অধিকাংশের নেই পর্যাপ্ত নথি।
আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মহিষাসুর বধের মাধ্যমে আজ অশুভ শক্তির চূড়ান্ত বিনাশ করেন দেবী দুর্গা। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় দুর্গাপূজা। কাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য...
চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোনালদোকে কেন এত কম শাস্তি দিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন? ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করেই রোনালদোকে এমন শাস্তি দেওয়া হয়েছে। তাঁর শাস্তি কমানোর পেছনে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর