যেসব ঘরোয়া উপায়ে পেট ব্যথায় মুক্তি মিলবে

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম

পেট ব্যথা পরিচিত একটি রোগ। এমন কোনো মানুষকে পাওয়া যাবে না, যিনি পেট ব্যথার কবলে পড়েননি। এটি এমন একটি রোগ, যার সঙ্গে আমাদের ছোটবেলা থেকে পরিচয়। পেট ব্যথার অজুহাতে স্কুল কামাই করেনি, এমন কাউকে খুঁজে পাওয়া কষ্টকর হবে।

পেট ব্যথা একটি প্রচলিত স্বাস্থ্যগত সমস্যা। অনেক কারণে পেট ব্যথা হতে পারে। যেমন: গ্যাস, অ্যাসিডিটি বা বদহজমে মতো সমস্যার কারণে হতে পারে। আবার ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণের কারণেও এ রোগের মুখোমুখি হতে পারেন। এখন মানুষ ঘর থেকে বের হলেই তেলেভাজা, মুখরোচক, ফাস্টফুডজাতীয় খাবারের ফাঁদে পড়েন। অনেক সময় এসব খাবার থেকে শুরু হতে পারে পেট ব্যথা।

আমরা কিছুটা অসুস্থ হলে ওষুধ খাওয়া শুরু করি। এটা আমাদের অভ্যাস। পেটে ব্যথার শুরুতেই ওষুধ খাওয়া ঠিক হবে না। তবে, পেট ব্যথার কারণে যদি অনেক বেশি অস্বস্তি হয়, বমি, ডায়রিয়া শুরু হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শরীরের পানিশূন্যতা দূর করতে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছবি: ফ্রিপিক আসুন জেনে নিন, পেট ব্যথা কমানোর কিছু ঘরোয়া উপায়:

১. পেট ব্যথার সমস্যা সমাধানে পান করতে পারেন পানি। শরীরের পানিশূন্যতা দূর করতে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডায়রিয়া হলেও ওরস্যালাইনের পাশাপাশি পানি পান করতে পারেন। খাবার ঠিকমতো হজম করার কাজে পানির অবদান অনেক বেশি। এমনকি বদহজমের কারণে পেট ব্যথা শুরু হলেও পানি পান করতে পারেন। এতে পেট ব্যথা কমে যাবে।

২ পেট ব্যথা কমাতে ব্যবহার করতে পারেন হিটিং প্যাড বা হালকা গরম পানির বোতল। এই গরম পানির ব্যাগ বা বোতল পেটের পেশীগুলিকে শিথিল করবে। তাই পেটে কিছুক্ষণের জন্য ধরে রাখলেই শান্তি পাবেন। তবে এতে হালকা গরম পানি নিতে হবে। পাশাপাশি বেশি সময়ের জন্য এটি ব্যবহার করা যাবে না। তবে, আপনার যদি গরম পানির ব্যাগ বা বোতল না থাকে, তবে হালকা গরম পানিতে গোসল সেরে নিতে পারেন।

পেট ব্যথা ধুর করতে খেতে পারেন আদা। ছবি: ফ্রিপিক ৩. ভেষজগুন থাকার কারণে আদা স্বাস্থ্যের জন্য অনেক উপকারি। পেট ব্যথা ধুর করতে খেতে পারেন আদা। আদা খাবার হজমে সহায়তা করে। নিয়মিত আদা খেলে বাড়ে হজমশক্তি। আদার রস পেটে ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে। তাই ভারি কোনো খাবার খেলে, এরপর খানিকটা আদা চিবিয়ে খান। দেখবেন পেটের অস্বস্তিভাব কেটে গেছে। এতে পেট ব্যথার মুখোমুখি হবেন না।

৪. যাদের হজমের সমস্যা আছে তারা অ্যাপল সিডার ভিনেগার খেতে পারেন। খাবার খাওয়ার আগে বা পরে কুসুম গরম পানিতে এক চামচ অ্যাপল সিডার ভিনেগার খেতে পারেন। এতে পেট ব্যথা দূর করে। 

সূত্র: ভেরি ওয়েল হেলথ

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর