ঘুম ভাঙলেও বিছানা ছাড়তে কষ্ট! ডাইসেনিয়া নয় তো?

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম

রুটিনমাফিক ভোর ছয়টায় অ্যালার্ম বেজে ওঠে। সেটি বন্ধ করে ঘুম ভাঙতে ভাঙতে সাড়ে ছয়টা। বিছানায় শুয়ে, গড়িয়ে কেটে যায় আরও এক ঘণ্টা। রাতে তাড়াতাড়ি ঘুমিয়েও লাভ হয়নি, ফল একই!

এই যদি হয় আপনার রোজকার অবস্থা, তাহলে আশঙ্কা রয়েছে যে আপনি ডাইসেনিয়ায় আক্রান্ত।

কী এই ডাইসেনিয়া

অনিদ্রা বা ইনসমনিয়ার কথা তো কমবেশি সবাই জানে। সে তুলনায় ‘ডাইসেনিয়া’ টার্মটি একেবারেই আনকোরা। ঘুম থেকে ওঠার পর সকালে বিছানা ছাড়তে যখন কেউ যখন অসুবিধার সম্মুখীন হয়ে থাকে, সেটিই হলো ডাইসেনিয়া।

সহজ কথায়, এটি হলো বিছানায় শুয়ে থাকার প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এর সঙ্গে দেখা দেয় ক্লান্তিভাব। সময়মতো ঘুম থেকে না ওঠায় উদ্বিগ্নতাও এসে যুক্ত হয়। রাতে বারবার ঘুম ভেঙে যায়, আবার মুখে ‘আর ৫ মিনিট ঘুমিয়ে নেই’ বললেও কোনোভাবেই সেই ঘুম পরে সম্পূর্ণ হয় না।

গোড়াতেই গলদ থেকে যাওয়ায় দিনের বাকি কাজগুলোও রয়ে যায় অসম্পূর্ণ। এর প্রভাব পড়ে ব্যক্তিজীবনে, সামাজিক পরিসরে, কর্মক্ষেত্রে। আক্রান্ত ব্যক্তি আস্তে আস্তে খিটখটে হয়ে ওঠেন। কোনো কাজে মনোযোগ দিতে পারেন না, তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়, ভোগেন সিদ্ধান্তহীনতায়।

ডাইসেনিয়াকে হালকাভাবে নেওয়ার জো নেই। চিকিৎসকদের কেউ কেউ ইদানিং মনে করছেন থাইরয়েড, রক্তশূন্যতা, অবসাদ বা হৃদরোগের লক্ষণ হতে পারে এই রোগ।

ডাইসেনিয়ার আবার বিভিন্ন পর্যায় রয়েছে। অবস্থা তীব্র আকার ধারণ করলে রোগীর সময়জ্ঞান লোপ পেতে পারে। তখন শুধু সকালে নয়, দিনের একটা লম্বা সময় তাকে হয়তো বিছানাতে দেখা যেতে পারে, যা তাঁর রোজকার রুটিন আর জীবনযাপনে ব্যাপক প্রভাব ফেলবে। মনে রাখা প্রয়োজন, নিছক অলসতা বা উৎসাহের অভাবে কেউ দিনের পর দিন এমন আচরণ করে না। এর জন্য বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া জরুরি।

ডাইসেনিয়া বনাম ডিপ্রেশন

ডাইসেনিয়াকে অনেকেই সহজাত ক্লান্তির সঙ্গে মিলিয়ে ফেলবেন। কিন্তু ক্লান্ত বোধ করা, আর ডাইসেনিয়ায় ভোগা এক নয়। এই রোগটি স্বাভাবিক ক্লান্তির ঊর্ধ্বে। তবে ডাইসেনিয়াকে বিষণ্নতার মতো মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে যুক্ত করা যেতে পারে। সকালে বিছানা ছেড়ে ওঠার ‘যন্ত্রণা’র সঙ্গে যদি আপনি লাগাতার মন খারাপ, কোনো কিছুতে আগ্রহ খুঁজে না পাওয়া, মনোযোগহীনতা প্রভৃতি উপসর্গে ভোগেন তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।

করণীয়

ডাইসেনিয়াকে পুরোপুরি নির্মূল করা খুব সহজ নয়। তবে জীবনযাপনে বদল এনে কিছুটা উপকার পেতে পারেন। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং সকালে একই সময়ে ঘুম থেকে উঠুন। খাওয়াদাওয়া, ঘুম, কাজ সবকিছু রুটিন মেনে করার চেষ্টা করুন। কফি খাওয়ার অভ্যাস পরিহার করুন। ঘুমের ঘণ্টাখানেক আগে মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার পরিহার করুন; এর বদলে যোগব্যায়াম চর্চা করতে পারেন।

তথ্যসূত্র: আর্গোমোশন

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে, আর আক্রান্তের...
জুলাইয়ের মাত্র ১৭ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬৬ জন, যা জুনের পুরো মাসের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগস্ট-সেপ্টেম্বরে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালসহ...
বরিশালে ৬৩, চট্টগ্রামে ৫১, খুলনায় ৪০, ময়মনসিংহে ১৩ ও সিলেটে ১, রংপুরে ৬ এবং রাজশাহী বিভাগে ৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার মারা যাওয়া রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা বলে জানায়...
দেশজুড়ে  হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার গত ২৪ ঘণ্টার হিসাবের এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর