প্রোটিন শেকে কফি মিশিয়ে ভুল করছেন না তো!

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১০:০৬ এএম

নিয়মিত জিম করেন, এমন অনেকেই ইদানিং পুষ্টি ঘাটতি মেটানোর জন্য প্রোটিন পাউডার খেয়ে থাকেন। নতুন ট্রেন্ড হলো, এই পাউডারের সঙ্গে কফি যোগ! নেটিজেনরা একে একটি নামও দিয়ে ফেলেছেন-প্রোফি, অর্থাৎ প্রোটিন পাউডার এবং কফি।

কিন্তু এভাবে প্রোটিন পাউডার আর কফি মিশিয়ে খাওয়া কি শরীরের পক্ষে উপকারী? বিশেষজ্ঞরাই বা কী বলছেন?

আসলে সাধারণ খাবারের বাইরে যেকোনো ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণের আগে জানা দরকার, আমাদের শরীরে আসলেই সেটির প্রয়োজন বা ঘাটতি রয়েছে কিনা। আপনি যদি একটি ব্যালেন্সড এবং সুষম ডায়েটের মধ্যে থাকেন, তাহলে আলাদা করে প্রোটিন পাউডার গ্রহণ আপনার জন্য কোনো সুফল বয়ে আনবে না।

তবে সারাদিন এনার্জেটিক থাকতে এবং দ্রুত শক্তি লাভের উদ্দেশ্যে সকালের নাশতায় ‘প্রোফি’ গ্রহণে কোনো ক্ষতি নেই। শুধু রাখতে হবে ‘ব্যালেন্স’, সঠিক পরিমাণে ক্যাফেইন এবং সঠিক অনুপাতে প্রোটিন গ্রহণ করলেই কেবল তা কার্বোহাইড্রেট ক্রেভিংস, এনার্জি বুস্ট এবং পেশির সুগঠনে সাহায্য করতে পারে।

যদিও এখানে ভিন্ন মত রয়েছে কারও কারও। ভারতের মুম্বাইয়ে অবস্থিত একটি হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তেহসিন সিদ্দিকী যেমন বলেন, ‘এটি সবার জন্য উপযোগী নয়। পানি কিংবা দুধের সঙ্গে প্রোটিন পাউডার মিশিয়ে খেলে আমাদের হজমের জন্য সহায়ক হবে। অন্যদিকে, কফি একটি তীব্র এসিডিক ড্রিংক। ফলে এর সঙ্গে প্রোটিন পাউডার খেলে অনেকের ক্ষেত্রে তা গ্যাস্ট্রিক বা বদহজমের কারণ হতে পারে।’

তাছাড়া প্রোটিন পাউডারে বিভিন্ন ধরনের অ্যাডেটিভস, কৃত্রিম ফ্লেভার, প্রিজারভেটিভস থাকে।

পরিমিত পরিমাণে এসব গ্রহণ অস্বাস্থ্যকর না হলেও, কফির প্রাকৃতিক যৌগের সঙ্গে মিলে অনেকের ক্ষেত্রেই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

একইসঙ্গে এনার্জি আর প্রোটিন বুস্ট চাইলে সাধারণ এক কাপ কফির সঙ্গে খেতে পারেন সেদ্ধ ডিম, মুঠোভর্তি বাদাম আর সামান্য গ্রিক ইয়োগার্ট।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর