শিশুর দাঁতে সমস্যা? সমাধানে যা করবেন

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১০:৩২ এএম

বড়দের যেমন নিয়মিত দাঁতের যত্ন নেওয়া প্রয়োজন, তেমনি শিশুদেরও দাঁতের যত্নের প্রয়োজন। তবে শিশুদের দাঁতের যত্ন বড়দের তুলনায় কিছুটা ভিন্নতা রয়েছে।

শিশুরা কিছুটা অস্থির প্রকৃতির হয়ে থাকে। তাই তারা বুঝে শুনে কোনো কাজ করে না। তারা সারাদিন খেলাধুলা ও ছুটোছুটি করে থাকে। এতে হঠাৎ শিশুরা মাথায় যেমন ব্যথা পেতে পারে, তেমনি দাঁতেও ব্যথা পেতে পারে।

শিশুরা যখন হামাগুড়ি দিতে শেখে, তখন এই সমস্যা বেশি দেখা যায়। এরপর বয়স যখন দু-তিন বছর হয়, তখন এই সমস্যা আরও বেশি দেখা দেয়। অনেক সময় শিশুর দুধের দাঁতে আঘাত লাগলে তা ভেঙে গিয়ে মাড়ির ভিতর ঢুকে যায়। এতে মাড়িতে ক্ষত হতে পারে। এই ক্ষত যদি গভীর হয়, তাহলে সেখানকার কোষ নষ্ট হয়ে যেতে পারে। তবে, শিশুর দাঁতে আঘাতের পর যদি মাড়ি লাল হয় বা দাঁতে রং কালচে হয়, তখন সাবধান হওয়া প্রয়োজন।

সিকদার ডেন্টাল কেয়ারের দন্ত চিকিৎসক ডা. পূজা সাহা জানান, শিশুদের সাধারণত দাঁতের যেসব সমস্যা দেখা দেয় সেগুলো মধ্যে অন্যতম হলো—হঠাৎ আঘাতে দাঁত পড়ে যাওয়া, দাঁত ভেঙে যাওয়া কিংবা মাড়ির ভেতরে দাঁত ঢুকে যাওয়া। অনেক সময় শিশুর দুধের দাঁত আঘাতের কারণে মাড়ির ভিতরে ঢুকে যায়। এ সময় আঘাতের কারণ দাঁত পড়েও যেতে পারে। আবার অনেক সময় আঘাতের কারণে দাঁতের কিছুটা অংশ ভেঙে যেতে পারে। অনেক ক্ষেত্রে দাঁতের ভিতরের পাল্প বেরিয়ে আসতে পারে। এই ধরনের আঘাতের কারণে অনেক ক্ষেত্রে শিশুর দাঁত থেকে রক্ত পড়তে পারে। তাই রক্ত পড়লে শুরুতেই রক্ত পড়া বন্ধ করতে হবে। যদি দেখা যায় দাঁত নড়ে গিয়েছে, সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুর দাঁতের সমস্য্য়য় করণীয় হলো:

১. শিশুকে হালকাভাবে ব্রাশ করাতে হবে।

২. খুব বেশি শক্ত খাবার খাওয়ানো যাবে না।

৩. আইসক্রিমও খেতে পারে, এতে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।

৪. স্যুপ, কিংবা একটু নরম জাউ ভাত খাওয়ানো যাবে।

ডেন্টাল সার্জন ডা. পূজা সাহা মনে করেন, শিশুর দুধের দাঁতের ক্ষেত্রে যদি দাঁত মাড়ির মধ্যে ঢুকে যায়, তাহলে প্রথমে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অনেক সময় কিছু সময় পরে নিজ থেকেই দাঁত ঠিক হয়ে যায়। আবার স্থায়ী দাঁতের ক্ষেত্রে সমস্যা অনুযায়ী চিকিৎসা করাতে হবে। যদি দাঁতের ভিতরে পাল্প ইনজুরি হয়, তখন আগে পাল্প ইনজুরির ট্রিটমেন্ট করতে হবে, তারপর দাঁত ঠিক করতে হবে। আবার দাঁতের এনামেলে ক্ষয় হলে আগে দাঁতের ফিলিং করতে হবে।

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৫৬ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ...
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
দলকে বড় জয়ের ভিত গড়ে দেওয়ার পথে শানাকা সিপিএলের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ৪০ বলের। ২০১৮ সালে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন...
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
লোডিং...

এলাকার খবর