হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৬ জনের

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯০ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৩২ জন, রাজশাহীতে ৩৩, সিলেটে ১৫২ , চট্টগ্রামে ২৭৩ , বরিশালে ১৩৯, ময়মনসিংহে ৮২, খুলনায় ১৩২ এবং রংপুরে ৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২০ জন।

ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় ডেঙ্গু রোগীরা এখন নতুন করে হার্টের সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় প্রটোকল অনুযায়ী...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে...
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এতে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৭১ জনে। সোমবার হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৯০২ জন। 
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে...
দুর্গাপূজা সামনে রেখে সারাদেশে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। পাশাপাশি মণ্ডপ ও মন্দির সাজগোজ, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও চলছে জোরেসোরে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয়...
রাজস্ব আদায়ে বড় ঘাটতিতে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। পণ্য পরিবহন কমে যাওয়ায় সংকটে বন্দরের হ্যান্ডলিং শ্রমিকরাও। ব্যবসায়ীদের অভিযোগ, অবকাঠামোগত সংকটসহ নানা জটিলতার প্রভাব পড়ছে আমদানি-রপ্তানিতে।...
তিন সন্তানের হাত ধরে মাঠে ঢুকলেন মেসি। আতশবাজিতে আলোকিত আকাশ। জাতীয় সংগীত বাজল। গলা ভিজে এল তাঁর। আর গ্যালারি? এক সুরে গেয়ে উঠল, 'লিও মেসির সাথে… আমরা সবাই জয়ের আনন্দ উদযাপন করতে যাচ্ছি।'
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর