গরমে হজমের সমস্যা? যেসব নিয়ম মেনে চলবেন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৬:২৩ পিএম

হজমের সমস্যায় ভোগেন নি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। একেকজনের হজমের সমস্যা একেক রকমভাবে দেখা দেয়। কারও কারও ক্ষেত্রে হজমের সমস্যা কম থাকে। আবার কারো ক্ষেত্রে হজমের সমস্যার কারণে দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটে।

এখন চলছে গ্রীষ্মকাল। দিনে দিনে তাপমাত্রা বাড়ছে। গরমের কারণে হজমজনিত সমস্যা বাড়তে পারে। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা প্রয়োজন। তা  না হলে হজমশক্তি কমে যেতে পারে। আবার খাদ্যাভ্যাসের কারণেও হজমের সমস্যা দেখা দিতে পারে। যেমন– সকালের খাবার না খেলে, দীর্ঘসময় না খেয়ে থাকলে, একসঙ্গে বেশি পরিমাণে খাবার খেলে, আবার কোনো বেলার খাওয়া বাদ দিলে হজমের সমস্যা হতে পারে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পুষ্টিবিদ ফাতেমা তুজ জোহরা জানান, হজমের সমস্যা একটি স্বাস্থ্যগত সমস্যা। হজমের ব্যাঘাত ঘটলে শরীরে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। তাই হজমের সমস্যা দূর করতে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। যেমন:

১. প্রতিদিনের খাদ্যতালিকায় সুষম খাবার রাখতে হবে। অর্থাৎ উচ্চ ফাইবারযুক্ত শর্করা, প্রয়োজন অনুযায়ী প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট এবং পর্যাপ্ত পরিমাণে শাক-সবজি ও ফলমূল খেতে হবে। এর পাশাপাশি অবশ্যই নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন।

২. প্রতিদিন বাসায় তৈরি পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। কারণ বাইরের অস্বাস্থ্যকর, তেলেভাজা, প্রক্রিয়াজাত খাবার শরীরের জন্য ভালো না। এতে স্বাস্থ্যঝুঁকির পরিমাণ বাড়তে পারে।

৩. খাবার খাওয়ার সময় ভালোভাবে চিবিয়ে খান। এতে হজমের সহায়ক উৎসেচকগুলোর কার্যকারিতা বাড়বে। ফলে খাবার ঠিক মত হজম হবে এবং সঠিক পুষ্টি নিশ্চিত করা সম্ভব।

৪. প্রতিদিন রং চা, আদা চা বা গ্রিন টি ১ বা ২ পান করতে পারেন। এসব পানীয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। তবে অনেক পরিমাণে না বার বার এগুলো পান করলে তা পুষ্টি শোষণে বাধা দেয়।

৫. খাবারের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। যেমন– মাংসের মতো উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওয়ার পরপরই দুধ পান না করা। পেট ভরে ভাত খাওয়ার পরপরই ফল না খাওয়া। এতে হজম প্রক্রিয়ায় সমস্যা হতে পারে।

৬. খাদ্য তালিকায় টকদই, পাকা কলা, খাদ্য আঁশযুক্ত শস্যজাতীয় খাবার রাখুন। এসব খাবার হজম শক্তি বৃদ্ধি করবে ও অন্ত্রের সুস্বাস্থ্য নিশ্চিত করবে।

৭. এ ছাড়া নিয়মিত শারীরিক পরিশ্রম, ব্যায়াম, হাঁটাহাঁটি করুন। এতেও হজম শক্তি বৃদ্ধি পাবে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর