বিশ্ব থাইরয়েড দিবস

থাইরয়েড হরমোন কেন অপরিহার্য

আপডেট : ২৫ মে ২০২৫, ০৯:৩৯ এএম

সারা বিশ্বে প্রতি বছর ২৫ মে বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয়। হরমোনজনিত এই সমস্যা অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কিত রোগ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।

থাইরয়েড একটি ছোট্ট গ্রন্থি, যা গলার সামনের দিকের উঁচু হাড়ের নিচে অবস্থিত। গ্রন্থিটি দেখতে প্রজাপতির মতো, যা ট্রাকিয়া বা শ্বাসনালিকে পেঁচিয়ে থাকে। যদিও এটি একটি ছোট গ্রন্থি, কিন্তু এর কার্যকারিতা ব্যাপক। এর গ্রন্থিটি ঠিকমতো কাজ না করলে অর্থাৎ কম হরমোন উৎপাদন করলে তাকে হাইপোথাইরয়েডিজম বলে। আবার স্বাভাবিক মাত্রার থেকে বেশি মাত্রায় কাজ করলে অর্থাৎ বেশি হরমোন উৎপাদন করলে তাকে হাইপারথাইরয়েডিজম বলা হয়। 

থাইরয়েড গ্রন্থি মাধ্যমে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। এই  হরমোন  শরীরের বিপাক ক্রিয়া, অন্যান্য হরমোন ব্যালান্স, ওজন নিয়ন্ত্রণ, ভ্রূণের বিকাশ, মানসিক স্বাস্থ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে সরাসরি যুক্ত। এছাড়াও শরীরের বৃদ্ধির হার ও বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা ঠিক রাখতেও থাইরয়েড হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বলা যায় মানব শরীরে ভ্রুণ অবস্থা থেকে আমৃত্যু থাইরয়েড হরমোনের প্রয়োজন অপরিহার্য। 

বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে প্রায় ৫ কোটি মানুষের বিভিন্ন প্রকার থাইরয়েড সমস্যায় ভুগছেন। তবে থাইরয়েডে আক্রান্ত অর্ধেকেরও বেশি মানুষ জানেই না যে তারা এ সমস্যায় ভুগছে। এছাড়া পুরুষদের তুলনায় নারীরা চার-পাঁচগুণ বেশি আক্রান্ত হয় এই সমস্যায়। এই অবস্থায় থাইরয়েড চিহ্নিত করতে নবজাতক জন্মের পর দ্রুত থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক করা প্রয়োজন। তাছাড়া প্রাথমিক বা সাধারণ স্বাস্থ্য পরীক্ষায় যেভাবে ডায়াবেটিস পরীক্ষা করা হয় একইভাবে থাইরয়েড পরীক্ষা করাও জরুরি। 

সঠিক ডায়েট ও খাদ্যাভ্যাস থাইরয়েড স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজম উভয় ক্ষেত্রে  খাদ্যবিধি বা খাদ্য দিকনির্দেশনা ভিন্ন। তাই থাইরয়েড সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য ডায়েট পরিকল্পনা একজন ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী করাই উত্তম।

হাইপোথাইরয়েডিজমে (থাইরয়েড হরমোন কমে গেলে) খাদ্যব্যবস্থা:
১. আয়োডিন থাইরয়েড হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ। প্রতিদিন আয়োডিনযুক্ত খাবার খেতে হবে যেমন আয়োডাইজড লবণ, সামুদ্রিক মাছ, সামুদ্রিক শৈবাল ইত্যাদি।
২. সেলেনিয়ামসমৃদ্ধ খাবার খেতে হবে যেমন বাদাম (বিশেষ করে ব্রাজিল নাট), ডিম, সূর্যমুখীর বীজ।
৩. জিঙ্কযুক্ত খাবার খাওয়া খুব জরুরি। যেমন মাংস, কুমড়ার বীজ, কিডনি বিন, দুধ।
৪. প্রতিদিন ফাইবার ও স্বাস্থ্যকর শর্করা জাতীয় খাবার গ্রহণ করতে হবে যেমন ওটস, বাদামি চাল, সবজি, ফলমূল।
৫. প্রতিদিন ডায়েটে প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন ডিম, মাছ, মুরগি, ডাল ইত্যাদি খাওয়া জরুরি।
৬. গোয়াইট্রোজেনযুক্ত কাঁচা সবজি (বাধাকপি, ফুলকপি, সয়াবিন, ব্রোকলি)  প্রচুর পরিমাণে কাঁচা খেলে থাইরয়েড হরমোন উৎপাদন কমিয়ে দিতে পারে। তবে রান্না করলে সমস্যা কমে যায়।
৭. অতিরিক্ত তেল, চিনি ও প্রসেসড খাবার ও অতিরিক্ত সয়া প্রোডাক্টস না খাওয়া ভালো।

হাইপারথাইরয়েডিজমে (থাইরয়েড হরমোন বেশি হলে) খাদ্য ব্যবস্থা:
১. ক্রুসিফেরাস সবজি: যেমন বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি–এরা থাইরয়েড হরমোন উৎপাদন কমাতে সাহায্য করতে পারে। তাই প্রতিদিন খাওয়া ভালো।
২. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন বেরি, টমেটো, বিটরুট খাদ্য তালিকায় যোগ করতে হবে।
৩. ক্যালসিয়াম ও ভিটামিন D সমৃদ্ধ খাবার খেতে হবে। হাইপারথাইরয়েডিজমে হাড় দুর্বল হওয়ার ঝুঁকি থাকে তাই পর্যাপ্ত পরিমানে দুধ, দই, ডিমের কুসুম খাওয়া উচিত এবং প্রতিদিন ২০ মিনিট সূর্যের আলো শরীরে লাগানোর ব্যবস্থা করতে হবে।
৪. প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত।
৫. আয়োডিনসমৃদ্ধ খাবার কম খাওয়া ভালো কারণ অতিরিক্ত আয়োডিন হরমোন উৎপাদন বাড়িয়ে দিতে পারে। 
৬.ক্যাফেইন যুক্ত খাবার যেমন অতিরিক্ত চা, কফি, এনার্জি ড্রিঙ্কস ইত্যাদি উদ্বিগ্নতা বাড়াতে পারে না খাওয়া ভালো।
৭. অতিরিক্ত মসলাযুক্ত খাবার ও ফাস্টফুড না খাওয়া ভালো।

সঠিক ডায়েট, নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা যে কাউকেই একটি সুস্থ ও স্বাভাবিক জীবনধারা বজায় রাখতে সাহায্য করে। আর থাইরয়ের রোগীর ক্ষেত্রে যথাসময়ে ওষুধ গ্রহণ করার পাশাপাশি সাধারণ স্বাস্থ্যকর অভ্যাস যেমন পর্যাপ্ত ঘুম, সঠিক সময়ে ঘুমানো, নিয়মিত ব্যায়াম করা, প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা, স্ট্রেস কমানোর চেষ্টা করা জরুরি।

লেখক: নিউট্রিশন অফিসার, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৫৬ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ...
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর