ডায়াবেটিস রোগীরা কোন কোন ফল খেতে পারবেন

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৪:১৭ পিএম

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে হয়। এই রোগের প্রাথমিক চিকিৎসা হলো খাদ্য নিয়ন্ত্রণ ও জীবনযাত্রার সঠিক নিয়ম মেনে চলা। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন—ফল খাওয়া কি ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর? কারণ বেশিরভাগ ফলেই প্রাকৃতিকভাবে চিনি থাকে। তবে বাস্তবতা হলো, কিছু নির্দিষ্ট ফল ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন এবং এগুলো শরীরে পুষ্টি জোগায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

কোন ফল ডায়াবেটিস রোগীর শরীরের জন্য কতটা উপকারি বা ক্ষতিকর তা নির্ভর করে ফলের গ্লাইসেমিক ইনডেক্স (GI) এর উপর। এখন প্রশ্ন হলো, ফলের গ্লাইসেমিক ইনডেক্স (GI) কী এবং কেন গুরুত্বপূর্ণ?

ফল খাওয়ার আগে একটি বিষয় জানা জরুরি, সেটি হলো ‘গ্লাইসেমিক ইনডেক্স’ বা GI। GI একটি স্কেল যা ০ থেকে ১০০ পর্যন্ত হয় এবং তা কোন খাবার কত দ্রুত রক্তে শর্করা বাড়ায় তা বোঝায়। যেসব ফলের GI ৫৫ বা তার নিচে, সেগুলোকে ‘লো GI’ ফল বলা হয়, যা ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ। যেসব ফলের GI বেশি (৭০ বা তার বেশি), সেগুলো দ্রুত রক্তে গ্লুকোজ বাড়িয়ে দিতে পারে।

বাংলাদেশে পাওয়া যায় এমন ফলগুলিকে গ্লাইসেমিক ইনডেক্স (GI) অনুযায়ী তালিকা দেওয়া হলো:

গ্লাইসেমিক ইনডেক্স (GI ≤ ৫৫): ডায়াবেটিস রোগীদের জন্য অপেক্ষাকৃত নিরাপদ এবং ধীরে রক্তে গ্লুকোজ বাড়ায়।

আপেল   ৩৮–৪৪
নাশপাতি ৩৮–৪২
জাম ২৫–৪০
আমড়া ৩০–৪০
পাকা পেঁপে ৪২–৫২
বেল ৪০–৫০
বরই (কাঁচা) ২৫–৪৫
তেঁতুল ৩১
কাঁঠাল (মাঝারি পাকা) ৫০–৫৫
পেয়ারা (কাঁচা বা আধা পাকা) ৪৫–৫০
কমলা ৪০–৪৫
মাল্টা ৪০–৪৫
লেবু / কাগজি লেবু ৩০

ডায়াবেটিস থাকলেই যে ফল খাওয়া যাবে না, এ ধারণা ঠিক নয়। ফাইল ছবিমিডিয়াম গ্লাইসেমিক ইনডেক্স (GI ৫৬–৬৯): পরিমিতভাবে খাওয়া যেতে পারে এবং বিশেষ করে নিয়ন্ত্রিত ডায়াবেটিসে খাওয়া যায়।

আম (পাকা) ৫৫–৬০
আনারস ৫৯–৬৬
কাঁঠাল (পাকা) ৫৮–৬৫
পাকা পেঁপে ৫৮–৬৫
ডালিম / বেদানা ৬০–৬৫
নারকেল পানি (অল্প) ৫৫–৬০

হাই গ্লাইসেমিক ইনডেক্স (GI ≥ ৭০): ডায়াবেটিস রোগীদের জন্য এড়িয়ে চলা ভালো কারণ এগুলো রক্তে গ্লুকোজ দ্রুত বাড়ায়।

তরমুজ ৭২–৮০
কিশমিশ (ড্রাই ফল) ৬৫–৮০
খেজুর (পাকা) ৭০–৯৫
চিনি যুক্ত ফলের জুস >৭০
শুকনো আনারস/পাকা আমের আচার ৭৫–৯০

ফল খাওয়ার সময় যেসব নিয়ম মানা উচিত:

১. খালি পেটে বা ভারী খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ভরা পেটে ফল খাওয়া ঠিক নয়। এতে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে। খাবারের বেশ কিছুক্ষণ পর বা হালকা নাশতার সঙ্গে খাওয়াই উত্তম।

২. ফলের রস বা জুসের বদলে আস্ত ফল খাওয়া ভালো। ফলের রসে বা জুসে ফাইবার থাকে না এবং তা দ্রুত রক্তে গ্লুকোজ বাড়ায়। 

৩. একসাথে একাধিক ফল না খাওয়াই ভালো। প্রতিদিন দুই ধরনের ফল খাওয়া যেতে পারে, তবে মোট ফলের পরিমাণ ১ কাপের বেশি না হওয়াই ভালো।

৪. রাতের খাবারের পরে ফল খাওয়ার বদলে সকালে ও দুপুরের মাঝে নাস্তার সময় ফল খাওয়া উত্তম।

৫. ফল খাওয়ার পর শারীরিক পরিশ্রম হয় এমন কাজ করুন যেমন হালকা হাঁটা, যাতে গ্লুকোজ নিঃসরণ সহজ হয়।

৬. কোনো নতুন ফল খাওয়ার আগে রক্তের গ্লুকোজ পরীক্ষা করে নেওয়া বুদ্ধিমানের কাজ। তাছাড়া নিয়মিত রক্তের গ্লুকোজ মাপুন, নতুন কোনো ফল খাওয়ার পর রক্তে এর প্রভাব লক্ষ করা জরুরি। প্রয়োজনে পুষ্টিবিদ ও চিকিৎসকদের পরামর্শ নিতে পারেন।

ডায়াবেটিস থাকলেই যে ফল খাওয়া যাবে না, এ ধারণা ঠিক নয়। বরং কিছু নির্দিষ্ট ফল সঠিকভাবে খাওয়া হলে তা শুধু নিরাপদ নয়, বরং উপকারি। ফাইবার, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেলস পেতে ফল খাওয়া জরুরি। তবে পরিমিতি ও নিয়ম মানার ওপরই নির্ভর করে এর উপকারিতা। তাই ফল খেতে হবে চিন্তাভাবনা করে এবং সঠিক নিয়ম মেনে।

লেখক: নিউট্রিশন অফিসার, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য কেবল অবকাঠামো ও প্রযুক্তির...
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন‍্যা...
হাম, ডেঙ্গু, কোভিডের প্রাদুর্ভাব মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোভিড ডেডিকেটেড হাসপাতালের মতো হাতেগোনা কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন...
গল্পগুজব করে সময় কাটালে হবে না, রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর