রাতের খাবার কখন খাবেন?

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০২:০৭ পিএম

রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে হজম সংক্রান্ত সমস্যা থেকে দূরে রাখে। এতে অ্যাসিডিটি, বদহজমসহ নানা ধরণের রোগের ঝুঁকি কমবে।

আবার রাতের খাবার তাড়াতাড়ি খেলে ঘুমানোর আগে সময় পাওয়া যাবে। এ ক্ষেত্রে ঘুমানোর আগে কিছুক্ষণ হাঁটার সময় পাওয়া যায়। ফলে রাতে ভালো ঘুম এবং খাবার ভালোভাবে হজম হবে। রাতে দেরি করে খাবার খেলে বা ঘুমানোর ঠিক আগে ভারী খাবার খেলে বুক জ্বালা এবং অস্বস্তিকর ঢেকুর ওঠে, যা শরীরকে আরও অস্বস্তি দেয়। তাই রাতের খাবারের ক্ষেত্রে বেশি দেরি না করা ভালো। 

আসুন জেনে নিন, রাতের খাবার তাড়াতাড়ি খাওয়ার কিছু উপকারিতা।

১. রাতে খাবার গ্রহণ ও ঘুমের সময়ের পার্থক্য বেশি হলে হতে পারে নানা স্বাস্থ্যগত সমস্যা। রাতে খাবারের ক্ষেত্রে সময় নির্ধারণ করুন। প্রতিদিন একই সময়ে রাতের খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে খাবার হজমের জন্য সময় পাবে।  এছাড়া এই অভ্যাস বেশি রাতে খাবার খাওয়ার প্রবণতা কমাবে। এতে ওজন কমানো সহজ হবে।

২. রাতে খাবারের পরপরই ঘুমাতে গেলে হজম প্রক্রিয়া ব্যাঘাত ঘটে। এতে বিপাক এবং পুষ্টির শোষণে সমস্যা দেখা দিতে পারে। তাই রাতে ঘুমানোর ২-৩ ঘণ্টা আগে খাবার খাওয়া স্বাস্থ্যসম্মত।

৩. দেরিতে খাবার গ্রহণ করলে ঘুমের উপর প্রভাব পড়ে। দেরি করে খাবার খেলে পেট খাবার হজম করার জন্য যথেষ্ট সময় পায় না। এতে ভালো ঘুমও হয় না। রাতের খাবার তাড়াতাড়ি গ্রহণ করলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত জটিলতার ঝুঁকি কমাতে সাহায্য করে।

৪. রাতের খাবার তাড়াতাড়ি না খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে। বেশি রাতে খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে, যা ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়।

করণীয়

১. রাতে কখন খাওয়া বন্ধ করবেন তা নির্ধারণ করুন। এটি আপনার জীবনধারা, খাদ্যতালিকা ও পছন্দের উপর নির্ভর করে হতে পারে।

২. সবার আগে পরিকল্পনা করুন। পরিকল্পনাহীন কোনো কিছুই ঠিকভাবে হয় না। এমন রুটিন করুন, যা মেনে চলা আপনার জন্য সহজ হবে। নিশ্চিত করুন যে আপনার দিনের শেষ খাবারটি পুষ্টিকর এবং পেট ভরে।

তথ্যসূত্র: এনডিটিভি

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর