বাংলাদেশের হাম নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পিএম

বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়া হাম রোগের প্রাদুর্ভাব নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানের হার কমে যাওয়া এবং নিয়মিত টিকাদান কার্যক্রমে ব্যাঘাত ঘটাকে এই রোগের দ্রুত সংক্রমণের কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। 

এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি জরুরি ভিত্তিতে পূরণ করা না হলে অব্যাহত সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। মৃত্যু হওয়া বেশিরভাগেরই বয়স ২ বছরের কম বলেও জানিয়েছে সংস্থাটি। এই পরিস্থিতিকে বাংলাদেশে হাম নির্মূলের অগ্রগতিতে এটি একটি পিছিয়ে পড়া পরিস্থিতি বলে উল্লেখ করা হয়েছে। 

এদিকে, চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত হামের লক্ষণ নিয়ে অন্তত ১৬৬ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, এটি কয়েক দশকের মধ্যে হাম রোগে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, এই এক মাসের মধ্যে ৩ হাজার রোগীর মধ্যে হাম শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৭৯ শতাংশই পাঁচ বছরের কমবয়সী শিশু বলে জানানো হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বর্তমান প্রাদুর্ভাবের একটি বড় উদ্বেগ হলো, অনেক শিশু হয় টিকা পায়নি, নয়তো হামপ্রতিরোধী টিকার মাত্র এক ডোজ পেয়েছে। আবার কিছু শিশু ৯ মাস বয়সে টিকার উপযুক্ত বয়সে পৌঁছানোর আগেই আক্রান্ত হয়েছে। অধিকাংশ রোগী, অর্থাৎ ৯১ শতাংশ, ১ থেকে ১৪ বছর বয়সী শিশু। এটি এই বয়সী শিশুদের মধ্যে বড় ধরনের রোগ প্রতিরোধঘাটতির ইঙ্গিত দেয়।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২১৩ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক...
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৬৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের...
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর