দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৬১ জন এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৪ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে ২৭ নভেম্বর সকাল ৮টা থেকে ২৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে আটজন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং সিলেট ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন।
ঢাকা বিভাগে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে ৩৬৯ জনের। নিশ্চিত শনাক্ত ৩২ জন। এ বিভাগে মৃত্যু হয়েছে ২ জনের। হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৩১৬ জন আর ৩৩৬ জন ছাড়প্রাপ্ত পেয়েছে।
চট্টগ্রাম বিভাগে সন্দেহজনক শনাক্ত ১৬০ জন। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮ জনের। এ বিভাগে মৃত্যু হয়েছে ২ জনের। হাসপাতালে নতুন ভর্তি ১৬০ জন ও ১৫০ জন ছাড়প্রাপ্ত পেয়েছে।
বরিশাল বিভাগে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে ১১৮ জনের। বিভাগটিতে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১১৮ জন ও ছাড়প্রাপ্ত পেয়েছে১১৫ জন।
সিলেট বিভাগে সন্দেহজনক শনাক্ত ১০৭ জন। নিশ্চিত শনাক্ত ১৪ জন। এ বিভাগে মৃত্যু হয়েছে একজনের। হাসপাতালে নতুন ভর্তি ১০৭ জন ও ছাড়প্রাপ্ত পেয়েছে ১২৯ জন।
খুলনা বিভাগের সন্দেহজনক শনাক্ত ৭৬ জন। মৃত্যু হয়েছে একজনের। হাসপাতালে নতুন ভর্তি ৭৬ জন ও ছাড়প্রাপ্ত পেয়েছে ৭৮ জন।
ময়মনসিংহ বিভাগে সন্দেহজনক শনাক্ত ৬৭ জন। মৃত্যু হয়েছে ২ জনের। হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৬৭ জন ও ছাড়প্রাপ্ত পেয়েছে ২৩ জন।
রাজশাহী বিভাগে সন্দেহজনক শনাক্ত ৩৫ জন, নতুন ভর্তি ৩৬ জন। হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত পেয়েচে ২৮ জন।
রংপুর বিভাগে সন্দেহজনক শনাক্ত ২৯ জন। হাসপাতালে নতুন ভর্তি ২৯ জন। ছাড়প্রাপ্ত পেয়েছে ১৫ জন।
সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৯০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৮৭৪ জন।
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ ২০২৬ থেকে ২৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০৮ জনের।
এই সময়ে সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে। অন্যদিকে, বিজ্ঞপ্তির প্রথম পৃষ্ঠায় নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ১০৫ জন উল্লেখ থাকলেও দ্বিতীয় পৃষ্ঠার বিভাগভিত্তিক সারণিতে মোট নিশ্চিত মৃত্যুর যোগফল ১০৬ জন দেখানো হয়েছে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।


