৯৫ ভাগ শিশুকে হামের টিকার আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের

আপডেট : ০৫ মে ২০২৬, ০৯:৪৬ পিএম

হামে আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশ কোনো টিকাই পায়নি। আর ১৪ শতাংশ শিশু পুরো ডোজ সম্পন্ন করেনি। গত ২ বছরে টিকার ঘাটতিসহ শিশুদের অপুষ্টির কারণে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। গবেষকরা বলছেন, আক্রান্ত শিশুদের আইসোলেশনে না নিয়ে অন্যদের সংস্পর্শে আসায় পরিস্থিতি খারাপ হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেমিনারে বক্তারা আরও বলেন, ৯৫ ভাগ শিশুকে টিকার আওতায় আনতে হবে। 

‘ইনসাইট ফ্রম রিসেন্ট মিসেলস আউটব্রেক ইন বাংলাদেশ—স্ট্রেনদেনিং সায়েন্টিফিক রেসপন্স এন্ড ন্যাশনাল প্রিপেয়ার্ডনেস’ নামের সেমিনার আয়োজন করে সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস। 

এতে অংশ নেন বিজ্ঞানী, চিকিৎসক, রোগতত্ত্ববিদ ও গবেষকসহ বিশিষ্টজনেরা। পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙামাটি ছাড়া ৬১ জেলায় ছড়িয়েছে হাম। এরই মধ্যে প্রাণহানি ছাড়িয়েছে ৩০০, আক্রান্ত প্রায় অর্ধ লক্ষ। কী কারণে এমন পরিস্থিতি, তা উঠে আসে আলোচনায়। 

বিএমইউ শিশু বিভাগের অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে বলেন, ‘ইউনিসেফ, বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং গ্যাভি-এর মতো আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সহায়তা জরুরি হাম-রুবেলা টিকাদান এবং শিশু টিকাদান কর্মসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে; তবে টেকসই জাতীয় প্রস্তুতির জন্য বাংলাদেশকে ধীরে ধীরে নিজস্ব ভ্যাকসিন গবেষণা, স্থানীয় উৎপাদন, মাননিয়ন্ত্রণ, কোল্ড-চেইন রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, বিতরণ এবং টিকাদান-পরবর্তী নজরদারির সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে।’

ভাইরোলজিস্ট ডা. খন্দকার মাহবুবা জামিল বলেন, ‘চলমান হাম পরিস্থিতি কেবল সাময়িক সংকট নয়; বরং এটি জাতীয় টিকাদান কর্মসূচি অব্যাহত রাখা, ল্যাবরেটরি নেটওয়ার্ক শক্তিশালী করা এবং স্বাস্থ্যখাতের সব স্তরে কার্যকর সমন্বয় গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।’

শিশুদের হামের টিকার ১ম ডোজ দেওয়া হয় ৯ মাস বয়সে, আর ২য় ডোজ পায় ১৫ মাসে। ৯ মাসের কম বয়সীদের সুরক্ষা মায়ের কাছ থেকে পাওয়ার কথা। তবে, হাসপাতালে ভর্তি প্রায় ৩৩ শতাংশ শিশুর বয়স ৯ মাসের কম। কেন এ বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে, এ নিয়ে নতুন গবেষণার তাগিদও দেন বিশেষজ্ঞরা। 

আইসিডিডিআরবি গবেষক ও বিজ্ঞানী ফিরদৌসী কাদরী বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে জাতীয় ভ্যাকসিন সক্ষমতা অপরিহার্য, বিশেষ করে এমন পরিস্থিতিতে যখন বহিরাগত সহায়তা কমে যেতে পারে, বিলম্বিত হতে পারে অথবা কোনো কারণে বাধাগ্রস্ত হতে পারে। ভ্যাকসিন-সম্পর্কিত গবেষণা, প্যাথোজেন সার্ভেইল্যান্স, ল্যাবরেটরি কোয়ালিটি সিস্টেম, মলিকিউলার এপিডেমিওলজি, ইমিউনোলজি, জিনোমিক্স এবং ভ্যাকসিন-প্রতিরোধযোগ্য রোগের মূল্যায়নে মাইক্রোবায়োলজিস্টরা এই জাতীয় লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’

ভবিষ্যত সংক্রমণ মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে মাইক্রোবায়োলজিস্ট, চিকিৎসক, গবেষকসহ সবাই একসাথে কাজ করার উপর গুরুত্ব দেন বক্তারা।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২১৩ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক...
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৬৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের...
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর