গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও এজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হলো। আর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ হাজার।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৮ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২৮ ও দক্ষিণ সিটির হাসপাতালগুলোতে ৩১ জন ভর্তি হয়েছেন।
এর বাইরে ঢাকা বিভাগে অন্যান্য হাসপাতালগুলোতে ২৬ জন, বরিশাল বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহে ১৩ ও রাজশাহী ৫ হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে মোট ৫ হাজার ৫১৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফেরেন ৫ হাজার ৬৭ জন।



