হবিগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, নোংরা পরিবেশ দেখে ক্ষোভ

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫ পিএম

হবিগঞ্জ সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখায়াত হোসেন বকুল। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শনে যান। এসময় মন্ত্রী হাসপাতালের ওষুধের স্টোররুম, ফার্মেসি, শিশুবিভাগ, ইমার্জেন্সি, প্যাথলজি ও রান্নাঘর ঘুরে দেখেন। হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনের সময় ফার্মেসিতে দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট না থাকায় বিষয়টি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। পরে সংশ্লিষ্ট ফার্মাসিস্ট রিগ‌্যান আহমদকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বদলির নির্দেশ দেন তিনি।

পরে মন্ত্রী হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি চিকিৎসকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। করোনা মহামারির সময় চিকিৎসকরা যেভাবে মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করেছেন, তার প্রশংসাও করেন তিনি।

প্রায় আড়াই ঘণ্টা পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি করেছে। এ সময়ে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, হাসপাতালের শয্যা বৃদ্ধি কিংবা নতুন ভবন নির্মাণ করা হয়নি। বরং সরকারি অর্থ লুটপাট করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতের উন্নয়নে সর্বাত্মক কর্মসূচি হাতে নিয়েছেন। এর অংশ হিসেবেই দেশের বিভিন্ন হাসপাতাল আকস্মিক পরিদর্শন করা হচ্ছে।’

হবিগঞ্জ সদর হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালকে পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে।’

এসময় মন্ত্রী জানান, হবিগঞ্জ সদর হাসপাতালে প্রয়োজন অনুযায়ী চিকিৎসক বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
সারি সারি বেড ফাঁকা পড়ে আছে। আধুনিক অপারেশন থিয়েটার ও চিকিৎসা সরঞ্জাম কাজে লাগছে না। গুরুতর অসুস্থ শিশু হাসপাতালে ভর্তি হয়েও রাতে থাকতে পারে না। এমন চিত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৩০৩ জনে। আর একদিনে আক্রান্ত ২ হাজার ১৯৩ জন।  রোববার স্বাস্থ্য অধিদপ্তরের...
সেপ্টেম্বর থেকে অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার শঙ্কা কীটতত্ত্ববিদদের। এবছর ডেঙ্গুতে মারা গেছেন ২৯৪ জন। আক্রান্ত ছাড়িয়েছে, ৯৪ হাজার। সেপ্টেম্বরেই আক্রান্ত ৪৩ হাজার ৭৭৪ জন। মারা গেছে ১৪৮ জন। ঢাকার পর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর