অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন ‘আমরা নারী’ এবং বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘এরিস্টো আই হাসপাতাল’–এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর রোডে অবস্থিত এরিস্টো আই হাসপাতালের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
‘আমরা নারী’র পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন, এম এম জাহিদুর রহমান (বিপ্লব), প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার ফারজানা আওয়াল তটিনী, সেক্রেটারি (লিগ্যাল অ্যাডভোকেসি) এবং ডা. রাকিবুল হাসান মুরাদ, সেক্রেটারি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট)-সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
অন্যদিকে, এরিস্টো আই হাসপাতালের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রফেসর মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান, প্রধান নির্বাহী; হাসপাতালটির পক্ষে আরোও উপস্থিত ছিলেন প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ দেলোয়ার হোসাইন, হেড অব অপারেশন্স এবং মো. আনামুল হক, ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা এরিস্টো আই হাসপাতালের নির্ধারিত বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা লাভ করবেন।
এর মাধ্যমে সদস্যদের জন্য মানসম্মত চক্ষু চিকিৎসা আরও সহজলভ্য করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করা হবে।চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা প্রদানের পাশাপাশি চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, চোখের রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা প্রদান, সময়মতো রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা বিস্তারে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে কাজ করবে। প্রেস বিজ্ঞপ্তি


