মানসিক স্বাস্থ্যসেবায় সামাজিক কর্মীদের সম্পৃক্ত করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

মানসিক স্বাস্থ্যসেবায় সামাজিক কর্মীদের সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৬ এএম

মানসিক স্বাস্থ্যসেবায় সামাজিক কর্মীদের সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কমিউনিটির অংশগ্রহণ ও সামাজিক পরিবেশের পরিবর্তন জরুরি। মানসিক স্বাস্থ্যসেবায় সাইকোসোশ্যাল সহায়তা ও সামাজিক কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মানসিক স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্ট থেরাপিস্ট ও চাইল্ড ডেভেলপমেন্ট বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হবে। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, ‘মানসিক স্বাস্থ্য সমস্যা মানেই গুরুতর মানসিক রোগ নয়, বিষণ্নতা ও উদ্বেগে ভুগছেন অনেক কর্মক্ষম মানুষ।

তিনি বলেন, মানসিক স্বাস্থ্যসেবা কমিউনিটি পর্যায়ে সম্প্রসারণে পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

 

অবকাঠামোর অভাবে এখনো শোচনীয় দেশের মানসিক স্বাস্থ্য সেবা। পরিসংখ্যান মতে, আক্রান্তদের ৯২ শতাংশের বেশি সঠিক সেবা পান না। জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট জানিয়েছে, এ বিষয়ে সাম্প্রতিক গবেষণা না থাকায়...
তিনি বলেন,  হৃদয়ের কোনো সতর্কসংকেত বা লক্ষণকে উপেক্ষা করা যাবে না। অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেন। তাই হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প...
৩৪ লাখ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনতে সারা দেশে শুরু হয়েছে বিশেষ ক্যাম্পেইন। আজ শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তিতে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। রোববার দুপুরে সচিবালয়ে হামের বিশেষ...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানায় ঢাকা।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। আজ রোববার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর