হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের 

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০০ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ জনের। সেই হামজনিত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে।

হামের উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৯৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯৩ জন।

এছাড়া চট্টগ্রামে ১০২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৫, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।

বুলেটিনে বলা হয়, একদিনে দেশের বিভিন্ন জায়গায় এক হাজার ২১৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে এক হাজার ৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৪২ জনের শরীরে।

হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৮৬ জন, চট্টগ্রামে ২৫১, সিলেটে ১১৮, বরিশালে ১২৫, খুলনায় ৯৭, ময়মনসিংহ ৬৩, রাজশাহীতে ৩৩ ও রংপুরে ২৫ জন।

বুলেটিন অনুসারে, দেশে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। যার মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।

এদিকে হাম উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে দাড়াল ২ লাখ ১৫ হাজার ৭৬৮। যার মধ্যে ২৩ হাজার ১৯৯ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে।

গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর।

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার সারা দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৫২ জনে। আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৮৫১ রোগী।
দেশে ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে  আক্রান্ত হয়েছে মোট এক হাজার ৩৪২ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছুটির দিনগুলোতে দেশের পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠলেও হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। বান্দরবান ও কুয়াকাটার অসংখ্য হোটেল-মোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অবকাঠামো সম্প্রসারণে বিপুল অর্থ ব্যয় করছে টেক জায়ান্ট মেটা। একই সঙ্গে বিজ্ঞাপননির্ভর ব্যবসার বাইরে নতুন আয়ের উৎস তৈরিতে একের পর এক এআই পণ্য ও সেবা চালু করছে...
একটি হাসপাতালে প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নেওয়া হয়—কোন সেবার চাহিদা বাড়ছে, কোথায় রোগীদের বেশি অপেক্ষা করতে হচ্ছে, কোন পর্যায়ে সেবাপ্রাপ্তিতে জটিলতা তৈরি হচ্ছে এবং কীভাবে রোগীর অভিজ্ঞতা আরও উন্নত করা...
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
লোডিং...

এলাকার খবর