হোটেল–রিসোর্টে নিরাপত্তার ঘাটতি, আছে মাদকের আনাগোনাও

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম

ছুটির দিনগুলোতে দেশের পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠলেও হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। বান্দরবান ও কুয়াকাটার অসংখ্য হোটেল-মোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় যেকোনো সময় বড় দুর্ঘটনার ঝুঁকি দেখছেন সংশ্লিষ্টরা। আবার গাজীপুরের অনুমোদনহীন কিছু রিসোর্টে মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও উঠেছে।

শারদীয় দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর পাহাড় কন্যা বান্দরবান। তবে এরমধ্যেই বেশিরভাগ হোটেল-রিসোর্টে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকার বিষয়টি উদ্বেগের জন্ম দিয়েছে। যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

অন্যদিকে, দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটার তিন শতাধিক হোটেল-মোটেলের অধিকাংশের নেই কোনো অগ্নিনির্বাপক যন্ত্র। যেগুলোর আছে, সেগুলোর বেশিরভাগেরই মেয়াদ নেই। এছাড়া দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি উঠলেও বাস্তবায়ন হয়নি। 

এদিকে রিসোর্টের শহর গাজীপুরে ছোট-বড় মিলিয়ে প্রায় দুইশতাধিক রিসোর্ট রয়েছে। যার একটি বড় অংশই নিবন্ধনহীন। 

গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ বলেন, ‘ছুটির দিনে ডিজে পার্টি বা ফেস্টিভ্যালের আড়ালে এসব রিসোর্টে চলে মাদক সেবন, কেনাবেচা ও অনৈতিক কার্যক্রম।’

জেলা প্রশাসন জানিয়েছে, গাজীপুরের তালিকাভুক্ত ২৩৮টি রিসোর্টেরই অনেকগুলোরই নেই অগ্নিনির্বাপক ব্যবস্থা ও বৈধ কাগজপত্র।

গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া বলেন, ‘অবৈধ কর্মকাণ্ড ও নিরাপত্তা ঝুঁকি এড়াতে এসব প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে।’

পর্যটকদের জীবনের সুরক্ষা ও অপরাধ দমনে প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা সবার।

সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সাজেক ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাজেক আসতে শুরু...
দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত অন্যতম পর্যটন নগরী সিলেট। টানা ৫ দিনের ছুটিতে লাখো পর্যটকের সমাগমের আশা ব্যবসায়ীদের। বিপুল সংখ্যক পর্যটকের চাপ সামলাতে ও নিরাপত্তা নিশ্চিতে নানা প্রস্তুতি...
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি কটেজ বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ছাড়পত্র না থাকায় এবং সংকটাপন্ন এলাকার ভেতরে অবস্থান হওয়ায় এই ব্যবস্থা। তবে পরিবেশ সংকটাপন্ন এলাকায় ভারী শিল্পকারখানা গড়ে উঠতে...
সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয় জেলে গেলে সজরুল...
নভেম্বরে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অবকাঠামো সম্প্রসারণে বিপুল অর্থ ব্যয় করছে টেক জায়ান্ট মেটা। একই সঙ্গে বিজ্ঞাপননির্ভর ব্যবসার বাইরে নতুন আয়ের উৎস তৈরিতে একের পর এক এআই পণ্য ও সেবা চালু করছে...
একটি হাসপাতালে প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নেওয়া হয়—কোন সেবার চাহিদা বাড়ছে, কোথায় রোগীদের বেশি অপেক্ষা করতে হচ্ছে, কোন পর্যায়ে সেবাপ্রাপ্তিতে জটিলতা তৈরি হচ্ছে এবং কীভাবে রোগীর অভিজ্ঞতা আরও উন্নত করা...
লোডিং...

এলাকার খবর