কৃত্রিম চিনি কি নিরাপদ, কতটুকু খাবেন?  

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৫৩ পিএম

অনেকে মনে করেন চিনির পরিবর্তে কৃত্রিম চিনি বা অ্যাসপারটেম সুইটেনার খাওয়া ভালো। তবে কৃত্রিম চিনিও কিন্তু শরীরের জন্য কম ক্ষতিকর না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে থাকা একটি কমিটির পক্ষ থেকে দাবি করা হয়, ক্যানসার সৃষ্টির জন্য দায়ী হতে পারে কৃত্রিম চিনি। 

অ্যাসপারটেম সুইটেনার এখনও পর্যন্ত সম্ভাব্য কারসিনোজেন (যা ক্যানসার সৃষ্টির জন্য দায়ী) তালিকায় রাখা হয়েছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কৃত্রিম চিনিই যে ক্যানসারের কারণ, এর সপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি এখনও। সম্পূর্ণ তথ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত একে সম্ভাব্যের তালিকাতেই রাখা হয়েছে‌।

কোমল পানীয় থেকে চুইংগাম, বাজারজাত অধিকাংশ মিষ্টিজাতীয় খাবারের মধ্যেই থাকে অ্যাসপারটেম। বিশ্বে বিভিন্ন দেশে এই কৃত্রিম চিনি প্রায় সবরকম মিষ্টি খাবারেই ব্যবহার করা হয়।

কৃত্রিম চিনি কতটুকু খাওয়া উচিত
কৃত্রিম চিনি বা অ্যাসপারটেম সুইটেনার কতটুকু খাওয়া উচিত, তার একটি পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আগেই নির্ধারিত করা হয়েছিল। দিনে একজন ব্যক্তির শরীরের ওজন অনুযায়ী প্রতি এক কেজিতে ৪০ মিলিগ্রামের বেশি অ্যাসপারটেম প্রবেশ করলে বড়সড় ক্ষতির আশঙ্কা থাকে। প্রতিদিনের এই পরিমাপটি আপাতত মেনে চলতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

বেশিরভাগ মানুষই যতটুকু মাত্রায় খাওয়া নিরাপদ, তার চেয়ে কম পরিমাণে অ্যাসপারটেম সুইটেনার গ্রহণ করে থাকে। তবে যারা বেশি মাত্রায় এই কৃত্রিম চিনি গ্রহণ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এর পরিমাণ কমিয়ে আনার পরামর্শ দিয়েছে।

যেসব বিষয়ে সচেতন থাকবেন 
যারা নিয়মিত কৃত্রিম চিনি খান, তাদের কিছু বিষয় সচেতন থাকতে হবে। এ বিষয়ে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।  

যারা নিয়মিত কৃত্রিম চিনি খান, তাদের কিছু বিষয় সচেতন থাকতে হবে। ছবি: এক্স থেকে নেওয়াহাইড্রেটেড থাকুন
কৃত্রিম চিনিযুক্ত খাবার বা পানীয় পানের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। হাইড্রেটেড থাকা স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত কৃত্রিম চিনি খান, তাদের জন্য হাইড্রেটেড থাকা আরও জরুরি। 

পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকুন
অনেকের নির্দিষ্ট কিছু কৃত্রিম চিনিতে হজমে অস্বস্তি বা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তাই নিজের শরীরের সহনশীলতা সম্পর্কে সচেতন থাকতে হবে। কৃত্রিম চিনিতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে একজন বিশেষজ্ঞ বা নিবন্ধিত ডায়েটিশিয়ানের সাথে আলোচনা করুন। 

দাঁতের যত্ন নিন
কৃত্রিম চিনি সাধারণ চিনির মতোই দাঁতের ক্ষতি করতে পারে। তাই নিয়মিত দাঁত ব্রাশ এবং ফ্লসিং করতে হবে। সমস্যা না হলেও বছরে অন্তত একবার চিকিৎসকের পরামর্শ নিন। 

প্রাকৃতিক বিকল্প বিবেচনা করুন
কৃত্রিম চিনির অ্যাসপারটেম সুইটেনারের পরিবর্তে প্রাকৃতিক বিকল্প বিবেচনা করুন। ফলের রসের মতো প্রাকৃতিক বিকল্পগুলোকে খাদ্যতালিকায় রাখুন। 

তথ্যসূত্র: ডব্লিউএইচও, হিন্দুস্তান টাইমস

পায়ুপথ দিয়ে শরীরে কফি ঢুকিয়ে আসলেই কি লিভার পরিষ্কার করা যায়? বলা হচ্ছে, এতে নাকি শরীরের সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, শরীর সতেজ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এটি কি সত্যিই কোনো অলৌকিক...
দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য কেবল অবকাঠামো ও প্রযুক্তির...
বাংলাদেশের জেলা ও মফস্বল শহরগুলোতে উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি চালু করেছে উইপ্রো জিই হেলথকেয়ার। কর্মসূচির আওতায় চিকিৎসকদের আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির...
পেটের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা। ভাবছেন সাধারণ গ্যাস বা বদহজমের সমস্যা? গ্যাসের ওষুধ খেয়ে ভাবলেন কমে যাবে, কিন্তু ব্যথা কমছেই না। অবশেষে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতেই জানা গেল—পেটের ভেতরে...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর