৪৬তম বিসিএসের লিখিত ও ৪৭তমের প্রিলি পরীক্ষার নতুন সময় প্রকাশ

আপডেট : ২১ মে ২০২৫, ০৮:৪৪ পিএম

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা এবং ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে সরকারী কর্ম কমিশন সচিবালয়।

আজ বুধবার সরকারী কর্ম কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএস এর স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
 
এছাড়া, ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্টে (এমসিকিউ) পূর্ব নির্ধারিত ৮ আগস্টের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে  প্রকাশ করা হবে।

প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। গত ৮ মে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী সময়সূচিও প্রকাশ করে পিএসসি। এরপরে আজ আবার লিখিত পরীক্ষার নতুন সময়সূচিও প্রকাশ করলো পিএসসি।

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছেন প্রায় ৬ হাজার ১৬৫ জন।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৭ শতাংশ কোটায় নিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জানান, বাকি ৯৩ শতাংশই নিয়োগ হচ্ছে মেধার ভিত্তিতে।
বাংলাদেশে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ২০২৩ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিপুল পদ ফাঁকা।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিওডিইসি) সম্প্রতি এইচআর অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর